ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের, থানায় অভিযোগ কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫ মান্দায় ৯ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, জনবলসংকটে ব্যাহত সেবা পঞ্চগড় থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা, জানালেন রেলওয়ের মহাপরিচালক বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে ৬ বছরের শিশু দগ্ধ চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি ও বিক্ষোভ

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:৪৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ৩২৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি ও বিক্ষোভ

ছয় দফা দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসন ভবনের তালা মেরে ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদিক্ষণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সেখানে দাবি আদায়ের নানা স্লোগান দিতে থাকে তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কেন্দ্রীয় ঘোষণা অনুসারে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করা হয়েছে। তাদের ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

গত ৮ দিন ধরে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালাবদ্ধ রয়েছে। ছয় দফা দাবিতে গত সোমবার শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন। মঙ্গলবার একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় এই কর্মসূচি রাজশাহীর সব পলিটেকনিক ইনস্টিটিউটেই পালন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং চলমান আন্দোলনের কেন্দ্রীয় সহ-প্রতিনিধি সালমান আহম্মেদ (তুষার) বলেন, আজ তাঁরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিভাগের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল পালন করছেন। তাঁদের ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। দাবি আদায়ে তালা ঝোলানো হয়েছে। এটি শুধু রাজশাহী পলিটেকনিক নয়, রাজশাহী বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে তালা ঝোলানো হয়েছে।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দেওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটিতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেমে গেছে। ইনস্টিটিউটের শিক্ষক-কর্মকর্তাদের ক্যাম্পাসে এলেও এখানে–সেখানে চেয়ার পেতে বসে থাকছেন। চলতি মাসের বেতনাদি তুলতে পারবেন কি না, এ নিয়ে তাঁদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু হানিফ বলেন, প্রশাসনিক ও একাডেমিক যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে আছে। শিক্ষার্থীরা তালা খুলে না দিলে তাঁরা কিছুই করতে পারছেন না। শিক্ষক-কর্মকর্তাদের বেতনাদি দেওয়া নিয়েও সমস্যা হচ্ছে। কাগজপত্র সব ভেতরে রয়েছে। এই অবস্থা শুধু রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে নয়, রাজশাহী মহিলা পলিটেকনিক ও সরকারি সার্ভে ইনস্টিটিউটও তালাবদ্ধ করা হয়েছে। এ ছাড়া রাজশাহী বিভাগের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটও তালাবদ্ধ আছে বলে জানাচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গত ঈদের আগে থেকে শিক্ষার্থীরা ছয় দফা দাবি পূরণে আন্দোলন করে আসছেন। ক্যাম্পাসের ভেতরে আন্দোলন করা শিক্ষার্থীরা ১৫ এপ্রিল রাজশাহীর পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করেন। পরদিনও তাঁরা একই কর্মসূচি পালন করেন। পরে কর্মসূচি কিছুটা শিথিল করে ধারাবাহিকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে ২১ এপ্রিল শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে আছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

April 29, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি ও বিক্ষোভ

আপডেট সময় : ১২:৪৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫