ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ রাজশাহী বোর্ডে রাতভর এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ, সচিব বললেন জানতেন না ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড সেবা ডিজিটাল করার উদ্যোগ, মতামত নিল ইউএনডিপি পঞ্চগড়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি, আলোচনা সভা ও ৪৮ পাউন্ডের কেক শেরপুর সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবন, চিকিৎসাধীন নারীর মৃত্যু গোদাগাড়ীতে ডিলারের গুদামে ৮১৭ বস্তা সার, এক মাসের কারাদণ্ড দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামাতো-ফুফাতো বোনের মর্মান্তিক মৃত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:২০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ৩৫৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামাতো-ফুফাতো বোনের মর্মান্তিক মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় বাড়ির উঠানে লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হামিদা খাতুন ও সাইফা খাতুন নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এমন মর্মান্তিক মৃত্যুর র্ঘটনা ঘটে। নিহতরা হলো- মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের ৮ বছর বয়সী মেয়ে হামিদা খাতুন এবং একই গ্রামের সোলেমান আলীর মেয়ে ৭ বছরের সাইফা খাতুন। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, রোববার দুপুরে হামিদা ও সাইফা বাড়ির উঠানে লুকোচুরি খেলছিল। লুকোচুরি খেলতে খেলতে তারা পাশের বাড়িতে গিয়ে একটি ঘরে থাকা ফ্রিজের আড়ালে গিয়ে লুকায়। সেখানে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

তিনি আরও জানান, ফ্রিজটি আগে থেকেই আর্থিং হয়ে ছিল। শিশু দুটি বুঝতে না পেরে সেখানে লুকালে এই দুর্ঘটনা ঘটে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খোঁজ করতে গিয়ে ফ্রিজের পাশে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। শিশু দুইটির অকাল মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামাতো-ফুফাতো বোনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০২:২০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫