ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের, থানায় অভিযোগ কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫ মান্দায় ৯ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, জনবলসংকটে ব্যাহত সেবা পঞ্চগড় থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা, জানালেন রেলওয়ের মহাপরিচালক বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে ৬ বছরের শিশু দগ্ধ চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল

রাজশাহীতে মাথায় কাফনের কাপড় বেঁধে শিক্ষার্থীদের গণমিছিল

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ৩২৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে মাথায় কাফনের কাপড় বেঁধে শিক্ষার্থীদের গণমিছিল

৬ দফা দাবি আদায়ে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ ও গণমিছিল করেছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় কাফনের কাপড় মাথায় বেঁধে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে দুপুর সোয়া ৩টায় ক্যাম্পাস থেকে গণ মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে বাটার মোড়ে সমাবেশ করেন। পরে গণমিছিল নিয়ে ক্যাম্পাসে গিয়ে কর্মসূচি শেষ হয়।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার নামে প্রতারণা করা হয়েছে। একজন অতিরিক্ত সচিব বৈঠকের নামে অযৌক্তিক আলোচনায় সময় নষ্ট করেছেন। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সমাধান হোক। তা না হলে কঠোর আন্দোলন চালিয়ে যাব।

শিক্ষার্থীদের দাবি, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি, রাষ্ট্রীয়, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে। স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করতে হবে। পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।

April 18, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে মাথায় কাফনের কাপড় বেঁধে শিক্ষার্থীদের গণমিছিল

আপডেট সময় : ০৩:০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫