ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার লালপুরে জমি নিয়ে বিরোধ: বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা- বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল পঞ্চগড়ে চাকলাহাটে শ্রীশ্রী দুর্গা মন্দিরের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহীতে আহলেহাদীছ আন্দোলনের বিক্ষোভ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৫৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ২০৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহীতে আহলেহাদীছ আন্দোলনের বিক্ষোভ

“ফিলিস্তিন ইস্যুতে সব মুসলিম ঐক্যবদ্ধ! ইসরায়েলি নৃশংসতা বন্ধ করতেই হবে” এমন প্রজ্বলিত আহ্বানে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের পর আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণসমাবেশ ও মানববন্ধন করেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সম্মানিত আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইসরায়েল গত সাত দশক ধরে মধ্যপ্রাচ্যের শান্তিপ্রিয় ফিলিস্তিনি জনগণের উপর বর্বরোচিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আজ পুরো গাজা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই নির্মম গণহত্যার বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে।”

তিনি বর্তমান বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান, ফিলিস্তিনের পক্ষে নেওয়া সাহসী অবস্থানের জন্য। একইসঙ্গে তিনি আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনে নিয়মিত ত্রাণ সহায়তা পাঠানোর বিষয়টি তুলে ধরেন এবং দেশবাসীকে যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ‘ঢাকা মার্চ ফর গাজা’ কর্মসূচিকে স্বাগত জানান এবং জনগণকে তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণের অনুরোধ জানান। এছাড়াও প্রফেসর গালিব ইসরায়েলে ভারতের সেনা প্রেরণ এবং ওয়াক্ফ আইন সংস্কারের নামে মুসলিমদের ধর্মীয় অধিকার খর্ব করার তীব্র প্রতিবাদ জানান।

সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বলেন, “ইসরায়েল নামক সন্ত্রাসী রাষ্ট্রটি শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্ব মানবতার জন্য এক ভয়ংকর হুমকি। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একতরফা গণহত্যার বিপরীতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না-এটি অত্যন্ত লজ্জাজনক।”

এই কর্মসূচিতে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ছাড়াও বিভিন্ন সহযোগী আহলেহাদীছ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। হাজারো জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন আহলেহাদীছ যুবসংঘ কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, প্রকাশনা সম্পাদক ড. মুহাম্মাদ কাবিরুল ইসলাম প্রমুখ।

April 11, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহীতে আহলেহাদীছ আন্দোলনের বিক্ষোভ

আপডেট সময় : ০১:৫৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫