ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

দুর্গাপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ২৫৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গাপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে যৌতুকের জন্য স্ত্রী আফরিন আক্তার বৃষ্টিকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩০ বছর বয়সী স্বামী মো. শাহিনুরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর একটি দল। রোববার (২৩ মার্চ) সকালে রাজশাহী নগরীর হড়গ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত শাহিনুর দুর্গাপুর উপজেলার আনুলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। র‍্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, পাঁচ বছর আগে শাহিনুর ও আফরিন আক্তার বৃষ্টির বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রী বৃষ্টিকে নির্যাতন করত শাহিনুর। এ কারণে বৃষ্টির পরিবার আড়াই লাখ টাকা দিলেও নির্যাতন থামেনি। বিদেশ যাওয়ার জন্য আরও ৩ লাখ টাকার চাপ দিতে থাকে শাহিনুর। পরে বৃষ্টির পরিবার ২ লাখ ১০ হাজার টাকা দিলেও নির্যাতনের মাত্রা কমেনি। এরই একপর্যায়ে গত ১৪ মার্চ দুপুরে শাহিনুর ও তার পরিবারের সদস্যরা ঘরের দরজা-জানালা বন্ধ করে বৃষ্টিকে মারধর করে। নির্যাতনের শিকার হয়ে বৃষ্টি তার পরিবারের কাছে খবর দেন। কিন্তু পরিবারের সদস্যরা আসার আগেই বৃষ্টি মারা যান। তখন মরদেহ ফেলে পালিয়ে যান শাহিনুর, তার বাবা আবদুল জলিল ও মা শ্যামলী বেগম। পরে তাদের বিরুদ্ধে মামলা করেন বৃষ্টির বাবা।

র‍্যাব জানায়, এ মামলায় ১৬ মার্চ শাহিনুরের মা ও বাবাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু শাহিনুর পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর সদস্যরা রোববার সকালে হড়গ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে শাহিনুরকে গ্রেপ্তার করে। এদিন দুপুরে শাহিনুরকে দুর্গাপুর থানা পুলিশের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫