ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ রাজশাহী বোর্ডে রাতভর এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ, সচিব বললেন জানতেন না ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড সেবা ডিজিটাল করার উদ্যোগ, মতামত নিল ইউএনডিপি পঞ্চগড়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি, আলোচনা সভা ও ৪৮ পাউন্ডের কেক শেরপুর সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবন, চিকিৎসাধীন নারীর মৃত্যু গোদাগাড়ীতে ডিলারের গুদামে ৮১৭ বস্তা সার, এক মাসের কারাদণ্ড দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

মান্দায় অভয়াশ্রম থেকে মাছ লুট, রিংজাল জাল জব্দ

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ২৮৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় অভয়াশ্রম থেকে মাছ লুট, রিংজাল জাল জব্দ

নওগাঁর মান্দায় আত্রাই নদের বাগাতিপাড়া কবরতলাদহ অভয়াশ্রম ও আশপাশের এলাকা থেকে নিষিদ্ধ জাল দিয়ে মাছ লুটের অভিযোগ উঠেছে। নদের পানি কমে যাওয়ার সুযোগ নিয়ে মৎস্যজীবীদের পাশাপাশি এলাকার কিছু অসাধু লোকজন গত কয়েকদিন ধরে অবাধে মাছ লুট করে নিয়ে যাচ্ছেন। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ রিংজাল জব্দ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, নদের বাগাতিপাড়া অভয়াশ্রমসহ এর আশপাশের এলাকায় শতশত নিষিদ্ধ চায়না রিংজাল ফেলে মাছ শিকার করা হচ্ছে। এর পাশাপাশি ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ কচাল জালও। হঠাৎ করে নদের পানি কমে যাওয়ায় দেশিয় প্রজাতির বিভিন্ন মাছ লুটের নেশায় মেতে উঠেন কিছু অসাধু লোকজন।
নাম প্রকাশে অনিচ্ছুক বাগাতিপাড়া এলাকার একজন বাসিন্দা বলেন, নদের পানি কমতে থাকায় গত ৩-৪ দিন ধরে অভয়াশ্রম এলাকায় রিংজাল ফেলার হিড়িক পড়ে গেছে। অনেকে আবার নতুন রিংজাল কিনেছেন মাছ শিকারের জন্য। এসব দেখে মনে হচ্ছে যেন অভয়াশ্রমে মাছ লুটের মহোৎসব চলছে।

জানতে চাইলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর পাল বলেন, আত্রাই নদে বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষনের জন্য বুড়িদহ ও বাগাতিপাড়া কবরতলাদহ এলাকায় অভয়াশ্রম করা হয়েছে। খরা মৌসুমে নদের পানি কমে গেলে অভয়াশ্রম দুটিতে মাছ সংরক্ষণ থাকবে। নতুন পানি এলে এখান থেকে মাছের পোনা সারা নদে ছড়িয়ে পড়বে।

এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন, উপজেলা পরিষদ ও মৎস্য দপ্তরের অর্থায়নে আত্রাই নদের ভাটি এলাকায় দুটি অভয়াশ্রম করা হয়েছে। অভয়াশ্রম এলাকায় মাছ শিকার করার সংবাদে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রিংজাল জব্দ করা হয়। অভয়াশ্রমে মাছ সুরক্ষার জন্য বুধবার এলাকাবাসির সঙ্গে মতবিনিময় করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় অভয়াশ্রম থেকে মাছ লুট, রিংজাল জাল জব্দ

আপডেট সময় : ০৩:০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫