ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

রাজশাহী কলেজে ফরম পূরণের ফি কমিয়ে শিক্ষার্থীবান্ধব করার দাবিতে বিক্ষোভ

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:২১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী কলেজে ফরম পূরণের ফি কমিয়ে শিক্ষার্থীবান্ধব করার দাবিতে বিক্ষোভ

রাজশাহী কলেজে অনার্স ফরম পূরণের অতিরিক্ত ফি কমিয়ে শিক্ষার্থীবান্ধব করার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১ টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, অতিরিক্ত ফি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। তারা ফি কমানোর পাশাপাশি নেওয়া অর্থের হিসাব প্রকাশের দাবি জানান।

কর্মসূচিতে রাজশাহী কলেজের শিক্ষার্থী মারুফা খাতুন, কাওসার আলী, আবু সাহিল, খালিদ বিন ওয়ালিদ আবির, আমিনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষ মো. যুহুর আলীর সঙ্গে কথা বলতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। পরে কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হলেও কোনো সমাধান হয়নি।

কলেজ অধ্যক্ষ যুহুর আলী বলেন, ‘প্রতিবছরের মতো এবারও একই পরিমাণ ফি নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা কমানোর দাবি তুলেছেন, কিন্তু আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে বিষয়টি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী কলেজে ফরম পূরণের ফি কমিয়ে শিক্ষার্থীবান্ধব করার দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ১০:২১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫