ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন নলডাঙ্গার আনসার-ভিডিপি কর্মকর্তা এরশাদ আলীর কর্মদক্ষতা ও সাহসিকতার নানা দৃষ্টান্ত গোদাগাড়ীর খেতুরীধামে তিন দিনব্যাপী মহোৎসব শুরু, ভক্তদের ঢল পঞ্চগড়ে শিম চাষে কৃষকের মুখে হাসি, সার সংকট নিয়ে অভিযোগ পবায় নিজ বাড়ির ছাদে কৃষককে ছু’রিকাঘাতে হ/ত্যা বোদায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের বিরুদ্ধে জবরদখল ও হয়রানির অভিযোগ মান্দায় সাপের কামড়ে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

পঞ্চগড়ে ডাকাতচক্রের পাঁচ সদস্য গ্রেফতার

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ২৬২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ডাকাতচক্রের পাঁচ সদস্য গ্রেফতার

পঞ্চগড়ে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া থানার পুলিশ। রোববার (২ মার্চ) রাতে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় তেঁতুলিয়ার ভজনপুর থেকে ডাকাতচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি হরিপুর এলাকার আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন (৪১), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম (৪০), রংপুরের পীরগঞ্জ উপজেলার মকিমপুর আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম (৩৫), একই উপজেলার ফকিরপাড়া এলাকার বাদশা ফকিরের ছেলে হাসানুর রহমান (৪০) ও শাহপুর এলাকার আব্দুল জব্বারের ছেলে আয়নাল হক (৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (১ মার্চ) দিনগত রাত ১টার দিকে তেঁতুলিয়া উপজেলা সদরের আজিজনগর এলাকার স্কুলশিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ৮-১০ জনের ডাকাতদল। ওই স্কুলশিক্ষক ও তার স্ত্রীকে বেঁধে রেখে মারধর করা হয়। এসময় তারা বাড়িতে থাকা ৩৮ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার লুট করেন। পরে টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনার পর ডাকাত ধরতে তেঁতুলিয়া-পঞ্চগড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে রাতভর অভিযান পরিচালনা করে ভজনপুর এলাকায় তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এসময় ডাকাত চক্রের পাঁচ সদস্যকে আটক করে পুলিশ।

স্কুলশিক্ষক বেলায়েত হোসেন বলেন, ‘আমার বাড়ির দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে ডাকাতদল। তারা দরজা ভেঙে আমাকে ও আমার স্ত্রীকে মারধর শুরু করে। তাদের হাতে চাকু, ছোরাসহ দেশীয় অস্ত্র ছিল। পরে তারা আমাদের হাত পেছনে বেঁধে রেখে পুরো ঘর এলোমেলো করে ফেলে। ঘরে থাকা ৩৮ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে নেয় তারা।’

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, ডাকাত চক্রের পাঁচজনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এখনো আমাদের অভিযান চলছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানাতে পারবো।

March 3, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে ডাকাতচক্রের পাঁচ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০১:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫