ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের, থানায় অভিযোগ কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫ মান্দায় ৯ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, জনবলসংকটে ব্যাহত সেবা পঞ্চগড় থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা, জানালেন রেলওয়ের মহাপরিচালক বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে ৬ বছরের শিশু দগ্ধ চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল

রুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৪৮ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ৩৩২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৪৮ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৪ জনের আজীবন ছাত্রত্ব বাতিল এবং মোট ৪৮ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েট শাখার সভাপতি ফাহমিদ লতিফ লিয়ন ও সাধারণ সম্পাদক সৌমিক সাহাসহ বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন।

আজীবন বহিষ্কৃতরা হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েটের সভাপতি ও পুরকৌশল বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ফাহমিদ লতিফ লিয়ন, সাধারণ সম্পাদক ও সি.এস.ই বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সৌমিক সাহা, যন্ত্রকৌশল বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী শাশ্বত সাহা সাগর, পুরকৌশল বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী মৃন্ময় কান্তি বিশ্বাস।

এছাড়াও রুয়েটের প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী নাঈম রহমান নিবিড়, পদার্থবিজ্ঞান বিভাগের ডাটা প্রসেসর মো. মহিদুল ইসলাম, শিক্ষা শাখার সাব-এসিস্ট্যান্ট প্রোগ্রামার এ.কে.এম. আনোয়ারুল ইসলাম এর বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রুয়েটের সংশ্লিষ্ট ফোরামে অনুরোধ করা হয়েছে।

গত ১৯ আগস্ট ২০২৪-এ অভিযানের প্রেক্ষিতে প্রাপ্ত রিপোর্টের উপর ভিত্তি করে হলের বিভিন্ন কক্ষে অস্ত্র ও মাদকসহ নিষিদ্ধ দ্রব্যাদি রাখার দায়ে আপাতত আবাসিক হল থেকে বহিষ্কার ও তদন্ত কমিটি গঠনপূর্বক পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অপরদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে ৪ সেমিস্টার বা ২ শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে।

আজ বুধবার রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। এসব অভিযোগ যাচাই করে দেখা যায়, অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত যে অর্ডিন্যান্স রয়েছে সেটির ধারা লঙ্ঘন করেছেন। এজন্য ৪ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও ২ জনকে ৪ সেমিস্টার বা ২ শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি আরও জানান, এর বাইরে গত ১৯ আগস্ট ২০২৪-এ অভিযানের প্রেক্ষিতে প্রাপ্ত রিপোর্টের উপর ভিত্তি করে ৪২ জনকে আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

February 26, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৪৮ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

আপডেট সময় : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫