রাজশাহীর কাশবনে থেকে মুখে স্কচটেপ লাগানো এক ব্যবসায়ীর লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৬:১৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ৪৫৭ বার পড়া হয়েছে

রাজশাহীর কাশবনে থেকে মুখে স্কচটেপ লাগানো এক ব্যবসায়ীর লাশ উদ্ধার
রাজশাহী নগরীর পদ্মাপাড়ের একটি কাশবন থেকে মুখে স্কচটেপ লাগানো আবুল বাসার ওরফে মিন্টু নামের ৩৫ বছর বয়সী এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে নগরীর লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় লাশটি পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত লাশটি পদ্মাপাড়ের ওই কাশবনে অজ্ঞাত হিসেবে পড়েছিল। পরে সামাজিক যোগাযগ মাধ্যম ফেসবুকে লাশের ছবি ছড়িয়ে পড়ালে নিহতের স্বজনেরা তাকে শনাক্ত করেন। নিহত আবুল বাসার ওরফে মিন্টু নগরীর মির্জাপুর পূর্বপাড়া মহল্লার মৃত কসিম উদ্দিনের ছেলে। তিনি বিনোদপুর বাজারের একজন ইলেকট্রিক ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ব্যবসায়ী আবুল বাসার নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে পদ্মার পাড়ে ঘুরতে আসা লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেন। সেখান থেকে বিষয়টি রাজপাড়া থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওসি আরো বলেন, নিহত আবুল বাসারের মুখ পলিথিন দিয়ে ঢাকা ছিল এবং পলিথিনের ওপর স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে এটি হত্যাকাণ্ড। এবিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।























