ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন নলডাঙ্গার আনসার-ভিডিপি কর্মকর্তা এরশাদ আলীর কর্মদক্ষতা ও সাহসিকতার নানা দৃষ্টান্ত গোদাগাড়ীর খেতুরীধামে তিন দিনব্যাপী মহোৎসব শুরু, ভক্তদের ঢল পঞ্চগড়ে শিম চাষে কৃষকের মুখে হাসি, সার সংকট নিয়ে অভিযোগ পবায় নিজ বাড়ির ছাদে কৃষককে ছু’রিকাঘাতে হ/ত্যা বোদায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের বিরুদ্ধে জবরদখল ও হয়রানির অভিযোগ মান্দায় সাপের কামড়ে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজশাহীতে ৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের বিক্ষোভ

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৫৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ২৮৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ ৬ দফা দাবি মানা না হলে এবার মহাসড়ক অবরোধ করে রাজপথ অচল করে দেওয়ার হুশিয়ারি দিয়ে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টার সময় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ চলমান অবস্থায় শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি অন্তর্বতী সরকারের কাছে তুলে ধরেন এবং সেগুলো না মানা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান। এর আগে শিক্ষার্থীরা রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি) থেকে বিক্ষোভ মিছিল বের করে পায়ে হেঁটে এসে সাহেববাজার জিরো পয়েন্টে এসে মিলিত হয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এছাড়াও সড়কে শুয়ে প্রতীকী লাশের উপর লাল সবুজের পতাকা বুকের উপর বিছিয়ে দিয়ে দাবি আদায়ের স্লোগান দিতে থাকেন। এসময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এতে রিকশা-অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য ছোট যানবাহনগুলো ভেতরের অলিগলির রাস্তা দিয়ে চলে যায়।

বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনরত শিক্ষার্থী আবু সাঈদ বলেন, আমাদের দাবি ৬ টি। দাবিগুলো দীর্ঘদিন থেকে জানিয়ে আসলেও কোনো সাড়া পাইনি। ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের আমলে আন্দোলন সংগ্রাম করলেও কোনো কাজ হয়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা সচিবালয়ে আমাদের দাবি গুলো নিয়ে আলোচনা করবেন। আমরা সেই আলোচনা কি হয় তা দেখার অপেক্ষায় আছি। যদি দাবি গুলো আদায়ের আশ্বাস না পাওয়া যায় তাহলে সারাদেশের শিক্ষার্থীরা একযোগে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। সেই সাথে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে অচল করে দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন।

৬ দফা গুলো হলো, স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণীর পদমর্যাদা) প্রদান করে দ্রুত WHO এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরীজীবিদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভূক্ত করতে হবে। ঢাকা আইএইচটি কে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে । মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। বি ফার্মসহ সকল অনুষদের বি এস সি ও এম এস সি কোর্স চালু করা এবং স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।

November 14, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ১২:৫৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪