ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নালডাঙ্গায় স্বামী হত্যা মামলায় স্ত্রী ও কথিত প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁও সুগার মিলে যোগ দিয়েই বৃক্ষরোপণ করলেন নবনিযুক্ত এমডি পঞ্চগড়ে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন প্যারাকুয়েট নিষিদ্ধে আর বিলম্ব নয়, নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের দাবি নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ রাণীশংকৈলে ফেসবুক লাইভে ক্ষমা চাওয়ার পর ইউপি সদস্যের মৃত্যু পুঠিয়ায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ

রায়পুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রায়পুরা ম্যারাথন-২০২৪

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়পুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রায়পুরা ম্যারাথন-২০২৪

নরসিংদীর রায়পুরায় ৭টি দেশের প্রায় ১ হাজার দৌগবিদদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ❝রায়পুরা ম্যারাথন-২০২৪❞। রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে আগামী শুক্রবার (৮ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদের প্রধান গেট থেকে এই রায়পুরা ম্যারাথন শুরু হবে। দৌড়বিদরা ১০, ২১ ও ৪২ কি.মি দৌড় এই তিনটি ক্যাটাগরিতে অংশ নেবে রেজিস্ট্রশনকৃত ৭শসহ প্রায় ১ হাজার দৌড়বিদ। রায়পুরা ম্যারাথন-২০২৪ এর উদ্ধোধন করবেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। মঙ্গলবার (৫ নভেম্বর) রায়পুরা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়জিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা জানান রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান ও রায়পুরা ম্যারাথন রানার্স ডিরেক্টর সবুজ শিকদার।

তারা আরো জানান, শুক্রবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত রায়পুরা রেলগেট থেকে হাসনাবাদ বাজার পর্যন্ত সড়কটি দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। পুরো সড়ক জুড়ে ২শতাধিক ভলান্টিয়ার, প্রায় অর্ধশত পুলিশ, সেনাবাহিনীর একটি টিম, অর্ধশত আনসার সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরা নিরাপত্তা জোরদার করবে। পাশাপাশি দৌড়বিদদের শারীরিক চিকিৎসা সেবা নিশ্চিতে অ্যাম্বুলেন্স সহ মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিস টিম উপস্থিত থাকবে। পরে প্রতিযোগিতা শেষে বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে ম্যারাথনটি সমাপ্ত ঘোষণা করা হবে। তার আগের দিন সন্ধ্যায় ম্যারথন উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হবে। মিট দ্য প্রেসে রায়পুরা উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম সহ উপজেলা কর্মরত বিভিন্ন ইলেক্ট্রিনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রায়পুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রায়পুরা ম্যারাথন-২০২৪

আপডেট সময় : ১০:১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪