ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন নলডাঙ্গার আনসার-ভিডিপি কর্মকর্তা এরশাদ আলীর কর্মদক্ষতা ও সাহসিকতার নানা দৃষ্টান্ত গোদাগাড়ীর খেতুরীধামে তিন দিনব্যাপী মহোৎসব শুরু, ভক্তদের ঢল পঞ্চগড়ে শিম চাষে কৃষকের মুখে হাসি, সার সংকট নিয়ে অভিযোগ পবায় নিজ বাড়ির ছাদে কৃষককে ছু’রিকাঘাতে হ/ত্যা বোদায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের বিরুদ্ধে জবরদখল ও হয়রানির অভিযোগ মান্দায় সাপের কামড়ে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাগমারায় পুকুর থেকে স্কুল ছাত্রের লা/শ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৪৯৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগমারায় পুকুর থেকে স্কুল ছাত্রের লা/শ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

রাজশাহীর বাগমারায় একটি পুকুর থেকে ইয়ামিন ইসলাম সবুজ নামে ১৬ বছর বয়সী এক স্কুল ছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার কাষ্টনাংলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় পুকুরের ধার থেকে একটি লোহার রড ও একটি চিকন চেইন পাওয়া গেছে। এর আগে শুক্রবার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে নিখোঁজ ছিল সে। পরিবার ও স্থানীয়দের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গুম করার জন্য পুকুরে ফেলে দেওয়া হয়। নিহত ইয়ামিন ইসলাম সবুজ একই উপজেলার মাধনগর গ্রামের আবদুর রাজ্জাকের একমাত্র ছেলে ও মাধনগর হাইস্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয়রা জানায়, কাষ্টনাংলা গ্রামের আকরাম হোসেনের নবম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে সবুজের প্রেমের সম্পর্ক ছিল। এরই জেরে সবুজকে এর আগেও মেরে আহত করেছিল আকরাম হোসেন ও তার লোকজন। সবুজকে এমনকি বিভিন্ন সময় প্রাণে মেরে ফেলার হুমকিও দিত তারা। এবিষয়ে জানার জন্য আকরাম হোসেনের বাড়িতে গেলে সেখানে তাকে এবং তার পরিবারের কোনো সদস্যকেই পাওয়া যায়নি।
সবুজের মা-বাবা কান্নাজড়িত কন্ঠে বলেন, শুক্রবার রাত নয়’টার দিকে মোবাইল ফোনে সবুজকে ডেকে নেয়া হয়। এরপর থেকে নিখোঁজ ছিল সবুজ। ছেলের হত্যাকারীদের কঠিন শাস্তির দাবী করেন তারা।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম স্কুল ছাত্রের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিক সুরাৎহালে নিহতের চোখে ও গলায় জখমের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যা কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই সঠিকভাবে জানা যাবে। তবে এবিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বলেও জানান তিনি।

October 5, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় পুকুর থেকে স্কুল ছাত্রের লা/শ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

আপডেট সময় : ০৪:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪