ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের, থানায় অভিযোগ কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫ মান্দায় ৯ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, জনবলসংকটে ব্যাহত সেবা পঞ্চগড় থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা, জানালেন রেলওয়ের মহাপরিচালক বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে ৬ বছরের শিশু দগ্ধ চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল

শেরপুরের নালিতাবাড়ীতে অটো ছিনতাই করতে চালককে গলাকেটে হত্যা চেষ্টা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নালিতাবাড়ীতে অটো ছিনতাই করতে চালককে গলাকেটে হত্যা চেষ্টা

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে গলাকেটে হত্যার চেষ্টার অভিযোগে ৪ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অটোচালক সুলতান মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া থেকে নয়াবিল রাস্তার উঁচু ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরই এলাকাবাসী পৃথক স্থান হতে সন্দেহভাজন ৪ জন কিশোরকে আটক করে পুলিশে দেয়। পরে আজ বৃহস্পতিবার মামলা দায়ের করে ওই ৪ জনকে আদালতে পাঠায় পুলিশ।আটককৃতরা হলো, শেরপুর সদর উপজেলার বরাটিয়া গ্রামের লালু মিয়ার ছেলে লিখন (১৮), শাহিন মিয়া ছেলে মনিরুজ্জামান (১৫), মোবারকের ছেলে শান্ত (১৪) ও নালিতাবাড়ী উপজেলার ডহরিয়াপাড়া গ্রামের রহিদুলের ছেলে তারেক (১৮)।

স্থানীয়রা জানায়,জেলার নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা মহল্লার অটোচালক সুলতান মিয়া অটোরিকশা নিয়ে বুধবার রাত নয়টার দিকে আন্ধারুপাড়া থেকে নয়াবিল আসছিলো। পথিমধ্যে উঁচু ব্রিজ এলাকায় চার কিশোর যাত্রী বেশে অটোরিকশায় উঠে। এসময় তারা চাকু দিয়ে অটোচালকের গলায় আঘাত করে ও অটোরিকশা ছিনিয়ে নিতে চেষ্টা করে। তবে চালকের চিৎকার ও ধস্তাধস্তিতে অটোরিকশা ফেলেই দৌড়ে পালায় তারা। এদিকে ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। তারা গুরুতর আহত সুলতানকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসি গড়কান্দা ও বাঘবেড় এলাকা থেকে ওই ৪ কিশোরদের আটক করে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

এ ব্যাপারে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার দিদারুল আলম জানান, ‘জড়িতরা নিজেদের নির্দোষ বানাতে গল্প বানাচ্ছে। প্রাথমিকভাবে ঘটনার সাথে তারা জড়িত বলে মনে হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

September 26, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের নালিতাবাড়ীতে অটো ছিনতাই করতে চালককে গলাকেটে হত্যা চেষ্টা

আপডেট সময় : ০৪:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪