ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের, থানায় অভিযোগ কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫ মান্দায় ৯ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, জনবলসংকটে ব্যাহত সেবা পঞ্চগড় থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা, জানালেন রেলওয়ের মহাপরিচালক বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে ৬ বছরের শিশু দগ্ধ চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল

রাজশাহী টিটিসির অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:৫৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ৪১১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী টিটিসির অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর (টিটিসি) অধ্যক্ষ এস, এম ইমদাদুল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল শেষে অবস্থান কর্মসূচি পালন করছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত টিটিসি অধ্যক্ষের কার্যালয়ের (কোইকা ভবন) সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিতে টিটিসির বিভিন্ন ট্রেডের সাবেক ও বর্তমান শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান করেন। বিক্ষোভ চলাকালে অধ্যক্ষের বিরুদ্ধে তাঁরা স্লোগান দেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কোরিয়ান ভাষা শিক্ষার নামে শর্ত জুড়ে দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন অধ্যক্ষ ইমদাদুল হক। গত ১২ সেপ্টেম্বর কোরিয়ান ভাষার ওপর পরিক্ষা ছিল তাদের।

পরীক্ষা শেষে তারা সকল পরিক্ষার্থী একত্রিত হয়ে অধ্যক্ষর কাছে জানতে চান, কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হতে হলে কার্পেন্ট্রি কোর্স করা বাধ্যতামূলক কেন? নিয়মানুযায়ী এটা বাধ্যতামূলক না হলেও অতিরিক্ত টাকা নিয়েছেন শিক্ষার্থীদের কাছ থেকে। এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা কার্পেন্ট্রি কোর্স করতে চাইনা আমাদের টাকা ঘুরত দেন। অধ্যক্ষ তাদের আশ্বস্ত করে আগামী সপ্তাহের ১৯ সেপ্টেম্বর অফিসে ডাকেন। ১৯ তারিখে শিক্ষার্থীদের একটি গ্রুপে ম্যাসেজ দিয়ে অধ্যক্ষ জানান, তিনি অসুস্থ অফিসে আসতে পারবেন না। পরে ২২ সেপ্টেম্বর ডাকের তাদের। ২২ সেপ্টেম্বর অধ্যক্ষ ইমদাদুল হক নিজ হাতে শিক্ষার্থীদের টাকা দেওয়ার কথা কিন্তু তিনি উপস্থিত না থেকে নুরুন নাহার নামের একজন ইনস্ট্রাক্টরকে দায়ীত্ব দেন তাদের টাকা বুঝিয়ে দেওয়ার জন্য। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে দেন এবং দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি জানান। দাবি আদায় না হলে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। আগামীকাল মঙ্গলবার তারা একই কর্মসূচি পালন করবেন বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান।

এ ব্যাপারে বক্তব্য জানতে অধ্যক্ষ ইঞ্জি: এসএম ইমদাদুল হককে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এসএম এমদাদুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। ক্ষমতাচ্যুত আ’লীগ সরকারের কিছু মন্ত্রী, এমপি ও দলটির কতিপয় নেতার অত্যন্ত ঘণিষ্ঠ হিসেবে বহুল পরিচিত এই অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও বহাল তবিয়তে রয়েছেন তিনি।

September 23, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী টিটিসির অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৫৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪