ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের, থানায় অভিযোগ কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫ মান্দায় ৯ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, জনবলসংকটে ব্যাহত সেবা পঞ্চগড় থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা, জানালেন রেলওয়ের মহাপরিচালক বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে ৬ বছরের শিশু দগ্ধ চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল

রাজশাহীতে পরীক্ষার দাবিতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ৩০১ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পরীক্ষার দাবিতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর ঘেরাও করেছেন নার্সিং শিক্ষার্থীরা। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঘেরাও করে বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা জানান, গত ৭ আগস্ট থেকে তাদের বিএসসি নার্সিং চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। দেশের বর্তমান পরিস্থিতিতে ওই পরীক্ষা স্থগিত করা হয়। এরই মধ্যে পরীক্ষা সম্পন্ন না করে রামেবির উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রক পদত্যাগ করেছেন। এতে রামেবির অধিভুক্ত নার্সিং কলেজগুলোর এ পরীক্ষা গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষার্থীরা সেশনজটের আশঙ্কায় পড়েছেন।

এ অবস্থায় পরীক্ষা গ্রহণের একদফা দাবিতে শিক্ষার্থীরা সকালে মিছিল নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে যান। তারা দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকেন। পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে আগুন দিয়ে বিক্ষোভ করেন। পরে তারা পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষে তালা দেন।

রামেবিতে দায়িত্বশীল কোনো কর্মকর্তা না থাকায় দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফায়সাল আলম উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা গ্রহণের দাবিতে অনড় থাকায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বিকালে শিক্ষার্থীদের প্রতিনিধি দল তাদের দাবি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। রামেবিতে আপাতত উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রক না থাকায় বিষয়টি নিয়ে কারও সঙ্গে কথা বলা যায়নি। ছুটিতে আছেন জানিয়ে কথা বলতে চাননি জনসংযোগ কর্মকর্তা ও সেকশন অফিসার জামাল উদ্দীনও।

September 4, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পরীক্ষার দাবিতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০১:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪