ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের, থানায় অভিযোগ কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫ মান্দায় ৯ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, জনবলসংকটে ব্যাহত সেবা পঞ্চগড় থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা, জানালেন রেলওয়ের মহাপরিচালক বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে ৬ বছরের শিশু দগ্ধ চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল

নলডাঙ্গায় শ্রীশচন্দ্র বিদ্যানিকতনের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় শ্রীশচন্দ্র বিদ্যানিকতনের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নাটোরের নলডাঙ্গায় বাসুদেবপুর শ্রীশচন্দ্র বিদ্যানিকতনের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ এনে পদত্যাগের দাবীতে বিক্ষোভ, সড়ক অবরোধসহ উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি মিছিল বের করে বাসুদেবপুর বাজার প্রদক্ষিন করে।

পরে তারা নাটোর-নওগাঁ আ লিক মহাসড়কে অবস্থান নেয় এবং প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শ্লোগান দিতে থাকে। এসময় সড়কের উভয় পাশে বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে তারা মিছিল ও সড়কে অবস্থান কর্মসুচী থেকে সরে গিয়ে পরে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগপত্র দেয়। এতে স্বাক্ষর করে মোঃ আবু বক্কর, রাফিউল হাসান তামিম, আসাদুল্লাহ গালিব ও সাব্বির ইসলাম নামে ৪ শিক্ষার্থী। তবে প্রধান শিক্ষক ইয়াছিন আলী শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন না।

লিখিত অভিযোগপত্রে শিক্ষাথীরা উল্লেখ করেছে, প্রধান শিক্ষক ইয়াছিন আলী ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে দায়িত্ব পালন কালে স্বৈরশাসন কায়েম ও শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল পরিমান অর্থ-সম্পদ অবৈধ ভাবে বাজেয়াপ্ত করেছেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের বড় বড় মেহগুনি গাছ কর্তন ও বিক্রি এবং শিক্ষা প্রতিষ্ঠানের লিজকৃত বাগানবাড়ির ইট বিক্রি করে আত্মসাত করেছেন। এমনকি প্রধান শিক্ষক সকল শিক্ষার্থীদের সাথে অশোভন আচরন করে আসছিলেন। অভিযোগপত্রে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের বিষয়টি তুলে ধরে শিক্ষার্থীরা।

বাসুদেবপুর শ্রীশচন্দ্র বিদ্যানিকতনের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন আলী এ অভিযোগ অস্বীকার করে বলেণ, তার বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করে এসব করানো হচ্ছে। অর্থ সংক্রান্ত বিষয়টি ম্যানেজিং কমিটি আছে তারা তদারকি করেছেন। পদত্যাগ করার মত তিনি কোন অপরাধ করেননি।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক অভিযোগ প্রাপ্তির কথা নিশ্চত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

August 22, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় শ্রীশচন্দ্র বিদ্যানিকতনের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০১:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪