ঢাকা ১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে সামনে আসেন- মন্ত্রী জাহিদ পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদ, সম্পাদক বাদশা নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালপুরে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ, ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় প্রশ্ন বাঘায় বসতবাড়িতে মিলল ২ পিস্তল ও ৭ গু/লি, নারী গ্রেপ্তার বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র- চাকসু ভিপি রনি বিদ্যুতের ঘাটতি পূরণে পঞ্চগড়ে সোলার প্রকল্পের উদ্যোগ বাগাতিপাড়া থেকে নিখোঁজের ১৪ মাস পর যশোরে মিলল শিশু, থানায় অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে সরকারি পরিচ্ছন্নতা অভিযান শুরু রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

লালপুরে শিক্ষার্থীদের বি-ক্ষো-ভ, পাল্টা অবস্থানে আ’লীগ

ফজলুর রহমান পলাশ, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ৩৫৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে শিক্ষার্থীদের বি-ক্ষো-ভ, পাল্টা অবস্থানে আ’লীগ

নাটোরের লালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। এদিকে পাল্টা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার বিলমাড়িয়া বাজারে জড় হয় শিক্ষার্থীরা। পরে একটি মিছিল নিয়ে বিলমাড়িয়া থেকে মোমিনপুর ঝাপড়া-বটতলায় এসে শেষ হয়। এসময় তারা একযোগে ৯ দফা দাবি আদায়ে স্লোগান দেয়। এসময় শিক্ষার্থীরা জানান, দেশজুড়ে আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

এদিকে, একই সড়কের অদূরে রামকৃষ্ণপুর চিনিরবটতলা এলাকায় অবস্থান নিয়ে পাল্টা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহম্মেদ বলেন, তারা শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালন করেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত ছিল। কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে শিক্ষার্থীদের বি-ক্ষো-ভ, পাল্টা অবস্থানে আ’লীগ

আপডেট সময় : ০৫:২৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪