ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন নলডাঙ্গার আনসার-ভিডিপি কর্মকর্তা এরশাদ আলীর কর্মদক্ষতা ও সাহসিকতার নানা দৃষ্টান্ত গোদাগাড়ীর খেতুরীধামে তিন দিনব্যাপী মহোৎসব শুরু, ভক্তদের ঢল পঞ্চগড়ে শিম চাষে কৃষকের মুখে হাসি, সার সংকট নিয়ে অভিযোগ পবায় নিজ বাড়ির ছাদে কৃষককে ছু’রিকাঘাতে হ/ত্যা বোদায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের বিরুদ্ধে জবরদখল ও হয়রানির অভিযোগ মান্দায় সাপের কামড়ে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

নরসিংদীতে শি ক্ষা র্থী দে র সাথে ছাত্রলীগের সং ঘ র্ষ, আহত-১২

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৩২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৪২৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীতে শি ক্ষা র্থী দে র সাথে ছাত্রলীগের সং ঘ র্ষ, আহত-১২

সারাদেশে ছাত্রদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করার সময় সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ আগস্ট) বিকেলে উপজেলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের অরশিনগর এলাকায় জমায়েত হতে থাকে বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীরা। পরে অ্যাডভোকেট শিরিন সুলতানার নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপজেলার মোড়ে এসে জড়ো হয়। এ সময় স্থানীয় মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দিলে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ নেতা-কর্মীদের ধাওয়াপাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গোলাম রাশেদ তমালসহ বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। আহতদের বিভন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই খবর ছড়িয়ে পড়লে বিকেল ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে জমায়েত হয় আন্দোলনকারীরা।

স্থানীয়রা জানান, দুপুরে আগে থেকে ছাত্রলীগ নরসিংদী উপজেলা মোড় এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। পরে দুপুর পৌনে তিনটা নাগাদ বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে উপজেলা মোড় এলাকায় প্রবেশ করলে প্রথমেই পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে একে একে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাধা দিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

এ বিষয়ে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, বিষয়টি পুরোপুরি আমার নলেজে নাই। খোঁজ নিয়ে দেখছি।

August 2, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নরসিংদীতে শি ক্ষা র্থী দে র সাথে ছাত্রলীগের সং ঘ র্ষ, আহত-১২

আপডেট সময় : ০৫:৩২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪