ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে সামনে আসেন- মন্ত্রী জাহিদ পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদ, সম্পাদক বাদশা নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালপুরে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ, ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় প্রশ্ন বাঘায় বসতবাড়িতে মিলল ২ পিস্তল ও ৭ গু/লি, নারী গ্রেপ্তার বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র- চাকসু ভিপি রনি বিদ্যুতের ঘাটতি পূরণে পঞ্চগড়ে সোলার প্রকল্পের উদ্যোগ বাগাতিপাড়া থেকে নিখোঁজের ১৪ মাস পর যশোরে মিলল শিশু, থানায় অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে সরকারি পরিচ্ছন্নতা অভিযান শুরু রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে প্রায় ৯ কি মি পায়ে হেঁটে গিয়ে ডিসিকে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৩১৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে প্রায় ৯ কি মি পায়ে হেঁটে গিয়ে ডিসিকে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা

প্রায় নয় কিলোমিটারের গণপদযাত্রার মিছিল নিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের হাতে স্মারকলিপি তুলে দেন।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক শামীম আহমেদে বলেন, এটি যথাযথভাবে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত পাঠিয়ে দেওয়া হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার জন্য এবং হটকারি আচরণ না করার আহ্বান জানান। পরে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যান।

এর আগে, বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে গণপদযাত্রা শুরু করেন বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা।

তাদের সাথে যোগ দেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরাও। কাজলা গেট দিয়ে সাহেববাজার হয়ে গণপদযাত্রাটি রাজশাহী কলেজের সামনে পৌঁছলে এতে যোগ দেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরাও। পরে প্রায় ৯ কিলোমিটার পায়ে হেঁটে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছান শিক্ষার্থীরা। আর পদযাত্রার সময় মহানগরীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যানবাহন আটকে পড়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে প্রায় ৯ কি মি পায়ে হেঁটে গিয়ে ডিসিকে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৪:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪