ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে বালুর নিচে পুঁ’তে রাখা নবজাতক কন্যাশিশু জীবিত উদ্ধার দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা পঞ্চগড়ে চিকিৎসাধীন গরু জবাই, চার মণ মাংস পুঁতে ফেলল প্রাণিসম্পদ বিভাগ পঞ্চগড়ে বিস্তীর্ণ বনানীজুড়ে কৃষকের সোনালি স্বপ্ন, আমনের বাম্পার ফলনের আশা গোদাগাড়ীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা ১ লাখ ৮ হাজার টাকা এক পাতা থেকে দুই গাছ, ছয় বছর পর একই রাতে ফুটল দুই নাইট কুইন বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে দগ্ধ শিশু শারিনের মৃত্যু আখ রোপণ ও সরবরাহের লক্ষ্যমাত্রা অর্জনে নাটোর সুগার মিলে মতবিনিময় সভা ২৫ বছর পর মাথা গোঁজার ঠাঁই পেলেন সালমা, পাশে দাঁড়াল ‘মানবিক পরিবার’ নলডাঙ্গায় তিন ফসলি জমির মাটি কাটায় ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ

নাটোরে ঠিকাদরীর কাজের টাকা ভাগাভাগী নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১, গ্রেপ্তার ২!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৩৫৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ঠিকাদরীর কাজের টাকা ভাগাভাগী নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১, গ্রেপ্তার ২!

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোরে ঠিকাদরী কাজের টাকা ভাগাভাগী নিয়ে নাটোর পৌরসভা চত্ত্বরে যুবলীগ নেতা হাসানুর রহমান হাসু ও ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো গ্রুপের সংঘর্ষে সিহাব হোসেন শিশির নামে একজন নিহত হয়েছে। এ সময় হাসানুর রহমান হাসু গ্রুপের হাসু (৪০) আহত হয়েছে। এ ঘটনায় ওয়ার্ড কাউন্সিল রোকনুজ্জামান হিরো এবং ৫ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক হাসুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ১৬ এপ্রিল দুপুর দুইটার দিকে নাটোর পৌরসভা চত্ত্বরে এই ঘটনা ঘটে। নিহত ৩০ বছরের সিহাব হোসেন শিশির শহরের মল্লিকহাটি মহল্লার মোজাহার আলীর ছেলে ও কাউন্সিলর হিরোর সমর্থক।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দুপুরে পৌরসভার ভিতরে হত্যাকান্ডের খবর শুনে আমি পৌরসভা এবং হাসপাতালে যাই। সেখানে গিয়ে জানতে পারি, পৌরসভার দ্বিতীয় তলায় ঠিকাদারীর কাজের টাকা ভাগাভাগী নিয়ে কাউন্সিলর হিরো ও হাসুসহ দুই গ্রুপের কয়েকজনকে নিয়ে পৌর মেয়র উমা চৌধুরী আলোচনা করছিলো। এ সময় পৌরসভা চত্তরে দুই গ্রুপের তাদের সমর্থকদের কথাকাটাকাটি শুরু হয়। মীমাংসার সিদ্ধান্ত উপেক্ষা করে কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও হাসু সেই স্থান ত্যাগ করেন। তারা পৌরসভা চত্বরে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে অস্ত্র নিয়ে হামলা পাল্টা হামলা হলে ঘটনাস্থলে শিশির গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত শিশিরকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও আহত যুবলীগ নেতা হাসুকেও পুলিশ আটক করে চিকিৎসাধীন রেখেছেন। ঘটনার সাথে জড়িত বাঁকীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।

নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জানান, ঠিকাদারি কাজের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ মীমাংসার জন্য আমি এবং আমার কাউন্সিলররা একসঙ্গে বসে ছিলাম। কিন্তু উভয় পক্ষই আমাদের সিদ্ধান্ত মেনে না নেয়ায় তাদের পৌরসভার ত্যাগ করার জন্য নির্দেশ দিই। পরে বাইরে বের হয়ে গিয়েচ তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় আমি আমার অফিস রুমের ভিতরে ছিলাম। সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা বাহিনী এমনটাই প্রত্যাশা করি আমি।

জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম জানান ঘটনার কথা আমি শুনেছি। পৌরসভার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য আমি আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানদের পরামর্শ দিয়েছি।

April 16, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ঠিকাদরীর কাজের টাকা ভাগাভাগী নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১, গ্রেপ্তার ২!

আপডেট সময় : ১২:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪