ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ইজিবাইক-রিকশা-ভ্যানের বেপরোয়া চলাচলে নাকাল নগরবাসী বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকির অভিযোগ, পদ ছাড়তে চাপ দেওয়ার দাবি বাগাতিপাড়ায় সপ্তাহের ব্যবধানে ৫টি অননুমোদিত চক্ষু ক্যাম্প বন্ধ বাগাতিপাড়ায় শয়নকক্ষ থেকে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ২৫ দিনের কারাদণ্ড বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাগাতিপাড়ায় শিক্ষক ও ৬ শিক্ষার্থীসহ অটোভ্যান উল্টে পুকুরে, শিক্ষকের উপস্থিত বুদ্ধি ও স্থানীয়দের সহযোগিতায় রক্ষা বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় চা বিক্রেতার মৃত্যু শিবগঞ্জে বালুর নিচে পুঁ’তে রাখা নবজাতক কন্যাশিশু জীবিত উদ্ধার দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা পঞ্চগড়ে চিকিৎসাধীন গরু জবাই, চার মণ মাংস পুঁতে ফেলল প্রাণিসম্পদ বিভাগ

শিবগঞ্জে বালুর নিচে পুঁ’তে রাখা নবজাতক কন্যাশিশু জীবিত উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

Newborn baby girl, buried under sand, rescued alive in Shibganj

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিবগঞ্জে বালুর নিচে পুঁ’তে রাখা নবজাতক কন্যাশিশু জীবিত উদ্ধার

রাস্তার পাশে খেলতে গিয়ে শিশুদের সন্দেহ, স্থানীয়দের উদ্যোগে উদ্ধার; হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় লুঙ্গিতে মোড়ানো এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের একটি বাগানের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশে কয়েকটি শিশু খেলাধুলা করার সময় বালুর মধ্যে সন্দেহজনক কিছু দেখতে পায়। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম আলী শিশুদের কাছে বিষয়টি জানতে পারেন। পরে ঘটনাস্থলে গিয়ে বালু সরালে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় একটি নবজাতক কন্যাশিশুকে দেখতে পান। এ সময় শিশুটির কান্নার শব্দও শুনতে পান তিনি।

পরে ইব্রাহিম আলী বিষয়টি স্থানীয় বাসিন্দা মো. গোলাপ হোসেনকে জানান। গোলাপ হোসেনসহ আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে বালুর ভেতর থেকে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারের পর নবজাতকটিকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা শিশুটির শারীরিক অবস্থা পরীক্ষা করেন। পরে শিশুটি উদ্ধারকারী গোলাপ হোসেনের হেফাজতে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সদ্যভূমিষ্ঠ শিশুটিকে কে বা কারা বালুর নিচে পুঁতে রেখেছিল, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

November 3, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিবগঞ্জে বালুর নিচে পুঁ’তে রাখা নবজাতক কন্যাশিশু জীবিত উদ্ধার

আপডেট সময় : ০৭:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬