ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৫ বছর পর মাথা গোঁজার ঠাঁই পেলেন সালমা, পাশে দাঁড়াল ‘মানবিক পরিবার’ নলডাঙ্গায় তিন ফসলি জমির মাটি কাটায় ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ পঞ্চগড়ে তরুণীকে ধ/র্ষ/ণ ও হ/ত্যা মামলায় যুবকের মৃ/ত্যুদ’ণ্ড বোদা-মাড়েয়া সড়কে খানাখন্দ, দুর্ঘটনার ঝুঁকিতে পথচারী ও যানবাহন লালপুরে মাদক মামলায় তথ্যদাতাকে আসামি করার অভিযোগ, প্রত্যাহার দুই পুলিশ সদস্য লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু রামগঞ্জে বিআরটিসি বাসের চাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত, উদ্যোক্তাদের পণ্য নিয়ে মেলা সাপাহার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অভিযোগে বাংলাদেশি শিশু আটক বাগাতিপাড়ায় অনুমোদন ছাড়াই চক্ষু চিকিৎসা ক্যাম্প, বন্ধ করল স্বাস্থ্য বিভাগ

২৫ বছর পর মাথা গোঁজার ঠাঁই পেলেন সালমা, পাশে দাঁড়াল ‘মানবিক পরিবার’

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Salma finds a place to rest her head after 25 years

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৫ বছর পর মাথা গোঁজার ঠাঁই পেলেন সালমা, পাশে দাঁড়াল ‘মানবিক পরিবার’

১৮ সদস্যের সংগঠনটির উদ্যোগে পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গায় নির্মিত ঘর বুঝে পেয়ে আবেগাপ্লুত সালমা বেগম

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
দীর্ঘ ২৫ বছর ভাড়া বাসায় কাটানোর পর অবশেষে নিজের মাথা গোঁজার ঠাঁই পেলেন পঞ্চগড়ের সালমা বেগম। ১৮ সদস্যের মানবিক সংগঠন ‘মানবিক পরিবার’-এর উদ্যোগে নির্মিত নতুন ঘর বুঝে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। নতুন আশ্রয় পেয়ে তার চোখে আনন্দের অশ্রু দেখা যায়।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকায় আনুষ্ঠানিকভাবে সালমা বেগমের হাতে ঘরটি বুঝিয়ে দেওয়া হয়।

সালমা বেগম দীর্ঘ ২৫ বছর ধরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। হোটেলে কাজ করে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সংসার চালান তিনি। স্বামী অন্যত্র বিয়ে করে আলাদা হয়ে যাওয়ার পর সন্তানদের নিয়ে তাকে দীর্ঘদিন ধরে কঠিন জীবনসংগ্রাম করতে হয়েছে।

সালমার কষ্টের কথা জানতে পেরে তার পাশে দাঁড়ায় ‘মানবিক পরিবার’। সংগঠনটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় নির্মাণ করা হয় বসতঘরটি। অবশেষে নিজের ঘর পেয়ে আবেগাপ্লুত সালমা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা গেছে, ‘মানবিক পরিবার’ সংগঠনটির প্রতিষ্ঠাতা রত্না আক্তার। ১৮ সদস্যের এই সংগঠন দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র, অসুস্থ শিশু ও বয়স্ক মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সদস্যরা নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে ১০-২০ টাকা করে ছোট ছোট অনুদান সংগ্রহ করে এসব উদ্যোগ বাস্তবায়ন করেন।

সংগঠনটির মানবিক কার্যক্রমে নিয়মিত আর্থিক সহযোগিতা করে আসছেন মলি চা ফ্যাক্টরির চেয়ারম্যান মিজানুর রহমান মিঠু। তার মতো সহযোগীদের সহায়তায় সংগঠনটির বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

দীর্ঘদিনের অনিশ্চয়তা ও ভাড়াবাসার জীবন পেরিয়ে এবার সন্তানদের নিয়ে নিজের ঘরে থাকার স্বপ্ন পূরণ হলো সালমা বেগমের। তার নতুন ঘরটি প্রমাণ করে, সম্মিলিত ছোট ছোট উদ্যোগও একটি পরিবারের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

November 2, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২৫ বছর পর মাথা গোঁজার ঠাঁই পেলেন সালমা, পাশে দাঁড়াল ‘মানবিক পরিবার’

আপডেট সময় : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬