
রাস্তার পাশে খেলতে গিয়ে শিশুদের সন্দেহ, স্থানীয়দের উদ্যোগে উদ্ধার; হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় লুঙ্গিতে মোড়ানো এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের একটি বাগানের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশে কয়েকটি শিশু খেলাধুলা করার সময় বালুর মধ্যে সন্দেহজনক কিছু দেখতে পায়। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম আলী শিশুদের কাছে বিষয়টি জানতে পারেন। পরে ঘটনাস্থলে গিয়ে বালু সরালে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় একটি নবজাতক কন্যাশিশুকে দেখতে পান। এ সময় শিশুটির কান্নার শব্দও শুনতে পান তিনি।
পরে ইব্রাহিম আলী বিষয়টি স্থানীয় বাসিন্দা মো. গোলাপ হোসেনকে জানান। গোলাপ হোসেনসহ আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে বালুর ভেতর থেকে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর নবজাতকটিকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা শিশুটির শারীরিক অবস্থা পরীক্ষা করেন। পরে শিশুটি উদ্ধারকারী গোলাপ হোসেনের হেফাজতে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সদ্যভূমিষ্ঠ শিশুটিকে কে বা কারা বালুর নিচে পুঁতে রেখেছিল, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.