ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামী হারানোর দুই মাস পর সন্তান জন্ম, প্রসূতির পাশে ছাত্রদল ও ইউএনও পঞ্চগড়ে ইজিবাইক-রিকশা-ভ্যানের বেপরোয়া চলাচলে নাকাল নগরবাসী বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকির অভিযোগ, পদ ছাড়তে চাপ দেওয়ার দাবি বাগাতিপাড়ায় সপ্তাহের ব্যবধানে ৫টি অননুমোদিত চক্ষু ক্যাম্প বন্ধ বাগাতিপাড়ায় শয়নকক্ষ থেকে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ২৫ দিনের কারাদণ্ড বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাগাতিপাড়ায় শিক্ষক ও ৬ শিক্ষার্থীসহ অটোভ্যান উল্টে পুকুরে, শিক্ষকের উপস্থিত বুদ্ধি ও স্থানীয়দের সহযোগিতায় রক্ষা বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় চা বিক্রেতার মৃত্যু শিবগঞ্জে বালুর নিচে পুঁ’তে রাখা নবজাতক কন্যাশিশু জীবিত উদ্ধার দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

পঞ্চগড়ে ইজিবাইক-রিকশা-ভ্যানের বেপরোয়া চলাচলে নাকাল নগরবাসী

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৮:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Residents of Panchagarh troubled by the reckless movement of easy-bikes, rickshaws, and vans

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ইজিবাইক-রিকশা-ভ্যানের বেপরোয়া চলাচলে নাকাল নগরবাসী

শহর ছাড়িয়ে গ্রাম-হাটবাজারেও বেড়েছে ব্যাটারিচালিত যানবাহন; যানজট সামলাতে হিমশিম ট্রাফিক পুলিশ, চালকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক।

পঞ্চগড় জেলা শহরে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানের বেপরোয়া চলাচলে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। এসব যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল শুধু শহরেই নয়, ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্ন উপশহর, গ্রামীণ জনপদ ও হাটবাজারেও। এতে সড়কে যানজট বাড়ার পাশাপাশি চলাচলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

পঞ্চগড় জেলা শহরের ওপর দিয়ে প্রতিদিন চলাচল করছে বিপুলসংখ্যক ট্রাক, ট্রাক্টর ও বালু-পাথরবাহী যানবাহন। একই সঙ্গে মহাসড়ক ও গ্রামীণ সড়কগুলোতে বেড়েছে মানুষের যাতায়াত। কৃষি উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহনের চাপও বেড়েছে।

জেলার চা শিল্পের পাশাপাশি গড়ে উঠেছে বেশ কিছু বেসরকারি পোলট্রি খামার। এসব খাতসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মজীবী মানুষের সংখ্যা বেড়েছে। উৎপাদিত পণ্য বাজারজাতকরণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে প্রতিদিন ব্যবহার হচ্ছে নানা ধরনের যানবাহন। এতে সড়কে চলাচল আরও ব্যস্ত হয়ে উঠেছে।

এ ছাড়া বাংলাবান্ধা স্থলবন্দরে প্রতিদিন পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ চলে। পর্যটন মৌসুমে জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের আগমনও বাড়ে। বিশেষ করে শীতকালে জেলা শহর থেকে তেঁতুলিয়া ও বাংলাবান্ধামুখী পর্যটকদের যাতায়াত বৃদ্ধি পায়। সব মিলিয়ে শহর ও আশপাশের সড়কে যানবাহনের চাপ বাড়ছে।

অন্যদিকে পঞ্চগড় পৌর এলাকায় জনসংখ্যা বৃদ্ধি ও অবকাঠামো নির্মাণের কারণে ঘনবসতি বাড়ছে। শহরের ভেতরে আবাসিক এলাকা বিস্তৃত হওয়ায় স্থানীয় মানুষের যাতায়াতেও ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানের ওপর নির্ভরতা বেড়েছে। এসব যানবাহনের সংখ্যা ও চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না থাকায় যানজট নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে।

যানজট সামলাতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকেও। ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, তাঁরা চেষ্টা করেও সীমিত জনবল দিয়ে বিপুলসংখ্যক যানবাহন নিয়ন্ত্রণ করতে পারছেন না। চালকদের অনেকেই নিয়মকানুন মানেন না বলেও অভিযোগ করেন তিনি।

শুধু জেলা শহর নয়, উপশহর ও গ্রামীণ হাটবাজারেও ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানের চলাচল বেড়েছে। চালকদের একাংশের অদক্ষতা, অসতর্কতা ও বেপরোয়া চলাচলে পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় দূরদূরান্ত থেকে আসা মানুষকেও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

পঞ্চগড় শহরের ব্যবসায়ী হামিদুর রহমান বলেন, “শহরে চলাফেরা করা বেশ কঠিন হয়ে উঠছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।”

তবে বেপরোয়া চলাচলের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যানচালকদের কেউ কেউ।

এ বিষয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, “তারা ট্রাফিক রুলস জানেন না। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিচ্ছি। তবে তাদের সংখ্যা অনেক বেশি। সরকার এ বিষয়ে কোনো নির্দেশনা দিলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

November 4, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে ইজিবাইক-রিকশা-ভ্যানের বেপরোয়া চলাচলে নাকাল নগরবাসী

আপডেট সময় : ০৮:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬