ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাগাতিপাড়ায় শিক্ষক ও ৬ শিক্ষার্থীসহ অটোভ্যান উল্টে পুকুরে, শিক্ষকের উপস্থিত বুদ্ধি ও স্থানীয়দের সহযোগিতায় রক্ষা বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় চা বিক্রেতার মৃত্যু শিবগঞ্জে বালুর নিচে পুঁ’তে রাখা নবজাতক কন্যাশিশু জীবিত উদ্ধার দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা পঞ্চগড়ে চিকিৎসাধীন গরু জবাই, চার মণ মাংস পুঁতে ফেলল প্রাণিসম্পদ বিভাগ পঞ্চগড়ে বিস্তীর্ণ বনানীজুড়ে কৃষকের সোনালি স্বপ্ন, আমনের বাম্পার ফলনের আশা গোদাগাড়ীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা ১ লাখ ৮ হাজার টাকা এক পাতা থেকে দুই গাছ, ছয় বছর পর একই রাতে ফুটল দুই নাইট কুইন বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে দগ্ধ শিশু শারিনের মৃত্যু

গোদাগাড়ীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা ১ লাখ ৮ হাজার টাকা

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

Banned 'current' (monofilament) and 'China duari' (trap-style) fishing nets seized in Godagari

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা ১ লাখ ৮ হাজার টাকা

মহিশালবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ১৫০ কেজি কারেন্ট জাল ও ১৫টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব জাল মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মহিশালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ ও জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে মহিশালবাড়ী এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে ১৫০ কেজি কারেন্ট জাল এবং ১৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিষিদ্ধ জাল মজুতের দায়ে মহিশালবাড়ী এলাকার মৃত সৈবুর রহমানের ছেলে মোকলেসুর রহমান (৬০) এবং আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলামকে (৪৪) আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে একই আইনের ৪ নম্বর ক্রমিকের (খ) ধারা অনুযায়ী মোট ১ লাখ ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জলজ পরিবেশ এবং দেশীয় মাছের প্রজননের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

November 3, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা ১ লাখ ৮ হাজার টাকা

আপডেট সময় : ০৪:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬