ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে বালুর নিচে পুঁ’তে রাখা নবজাতক কন্যাশিশু জীবিত উদ্ধার দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা পঞ্চগড়ে চিকিৎসাধীন গরু জবাই, চার মণ মাংস পুঁতে ফেলল প্রাণিসম্পদ বিভাগ পঞ্চগড়ে বিস্তীর্ণ বনানীজুড়ে কৃষকের সোনালি স্বপ্ন, আমনের বাম্পার ফলনের আশা গোদাগাড়ীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা ১ লাখ ৮ হাজার টাকা এক পাতা থেকে দুই গাছ, ছয় বছর পর একই রাতে ফুটল দুই নাইট কুইন বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে দগ্ধ শিশু শারিনের মৃত্যু আখ রোপণ ও সরবরাহের লক্ষ্যমাত্রা অর্জনে নাটোর সুগার মিলে মতবিনিময় সভা ২৫ বছর পর মাথা গোঁজার ঠাঁই পেলেন সালমা, পাশে দাঁড়াল ‘মানবিক পরিবার’ নলডাঙ্গায় তিন ফসলি জমির মাটি কাটায় ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ

পুঠিয়ায় নিখোঁজের চারদিন পর কবরস্থান থেকে নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ৩৭১ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় নিখোঁজের চারদিন পর কবরস্থান থেকে নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজের চারদিন পর কবরস্থান থেকে বেদেনা বেওয়া নামের ৫৭ বছর বয়সী এক নারীর বস্তাবন্দি লাশ করা উদ্ধার করেছে পুলিশ। বেদেনা বেওয়া পুঠিয়া উপজেলার থান্দাপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর স্ত্রী। মোজাহার আলী প্রায় ৩৩ বছর আগে মারা গেছেন। বেদেনা দুই সন্তানের জননী ছিলেন। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় বাড়ির পাশের কবরস্থান থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, কবরস্থানে একটি বস্তা দেখে লোকজনের সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে। একই সঙ্গে থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিকে। রাজশাহী থেকে সিআইডির সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশটির নমুনা সংগ্রহ করেন। নিহতের মুখে স্কচটেপ মারা ছিলো। গলায় কাটার চিহ্ন আছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রথমিকভাবে জানিয়েছে পুলিশ।

বেদেনা বেওয়ার ছেলে রিপন আলী জানান, তিনি সিএনজিচালিত অটোরিকশা চালান। মাকে নিয়ে তিনি থান্দারপাড়ায় থাকেন। গত মঙ্গলবার বাইরে থেকে বাসায় এসে জানতে পারেন, তার মা বাড়ি থেকে একটু দূরে বানেশ্বর বাজারে গেছেন। বাজার থেকে তার ভাগনেকে আনতে যাওয়ার কথা বলে যান। পরে ভাগনে একাই বাড়িতে এসেছে, কিন্তু মা ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করে মাকে না পেয়ে বৃহস্পতিবার পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

রিপন আরও বলেন, যে গোরস্তানে মায়ের লাশ পাওয়া গেছে, সেটি তার বাসার একদম পাশেই। বৃহস্পতিবার ঈদের নামাজ শেষে কবরস্থানে অনেকে কবর জিয়ারত করতে গেছেন। কিন্তু তখন সেখানে কোনো লাশ ছিল না। শুক্রবার দুপুরের পর গন্ধ পেয়ে স্থানীয় লোকজন সেখানে গিয়ে বস্তাবন্দী লাশ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তারা গিয়ে মায়ের লাশ শনাক্ত করেছেন।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, নিখোঁজ নারীর গলায় কাটা চিহ্ন এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করেছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বেদেনা বেওয়ার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে বলেও জানান ওসি।

April 13, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় নিখোঁজের চারদিন পর কবরস্থান থেকে নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার!

আপডেট সময় : ০২:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪