ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে বালুর নিচে পুঁ’তে রাখা নবজাতক কন্যাশিশু জীবিত উদ্ধার দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা পঞ্চগড়ে চিকিৎসাধীন গরু জবাই, চার মণ মাংস পুঁতে ফেলল প্রাণিসম্পদ বিভাগ পঞ্চগড়ে বিস্তীর্ণ বনানীজুড়ে কৃষকের সোনালি স্বপ্ন, আমনের বাম্পার ফলনের আশা গোদাগাড়ীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা ১ লাখ ৮ হাজার টাকা এক পাতা থেকে দুই গাছ, ছয় বছর পর একই রাতে ফুটল দুই নাইট কুইন বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে দগ্ধ শিশু শারিনের মৃত্যু আখ রোপণ ও সরবরাহের লক্ষ্যমাত্রা অর্জনে নাটোর সুগার মিলে মতবিনিময় সভা ২৫ বছর পর মাথা গোঁজার ঠাঁই পেলেন সালমা, পাশে দাঁড়াল ‘মানবিক পরিবার’ নলডাঙ্গায় তিন ফসলি জমির মাটি কাটায় ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ

বাগাতিপাড়ায় এক মৎস্য চাষীকে চাপাতি দিয়ে কু-পি-য়ে জ\খ\ম, থানায় অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ৫৩৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় এক মৎস্য চাষীকে চাপাতি দিয়ে কু-পি-য়ে জ\খ\ম, থানায় অভিযোগ!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে রুহুল আমিন (৩৮) নামে এক মৎস্য চাষীকে কুপিয়ে গুরুত্বর জখম করেছে সোহেল রানা ও নাহিদ নামে দুইভাই সহ তাদের সহযোগীরা। গুরুত্বর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতের বাবা বাগাতিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার সাইলকোনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুহুল আমিন প্রামাণিক বাগতিপাড়া উপজেলার ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের সাত শইল গ্রামের মোঃ খেতাব উদ্দিন প্রামাণিকের ছেলে। সে পেশায় একজন মৎস্য চাষী বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন। আর রুহুলের ওপর হামলাকারী সোহেল রানা ও নাহিদ একই ইউনিয়নের সাইলকোনা গ্রামের মৃত রাজ্জাক ব্যাপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে রুহুল আমিন সাইলকোনা বাজারের বাদশার চায়ের দোকানের পিছনে ছায়াযুক্ত স্থানে বসার জায়গায় এলেই আগে থেকে ওঁৎ পেতে থাকা সোহেল রানা ও নাহিদ চাপাতি, ছুরি সহ ধারলো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এরপর তাদের দুইভাইয়ের সহযোগীরা এসে রুহুলের ওপর হামলা চালিয়ে তাকে জখম করে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে পরিবারে খবর দেয়। পরিবারের লোকজন এসে রুহুলের অবস্থা খারাপ দেখে স্থনীয়দের সহযোগীতায় নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সেখানকার জরুরী বিভাগের ডাক্তার। হাসপাতালে যাওয়ার আগে তার থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান জানান, প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরেই রুহুল আমিনের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় আহত রুহুলের পিতা বাদি হয়ে নাহিদ, সোহেল রানা সহ কয়েকজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্তদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ। ওই অভিযোগটি মামলা আকারের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান ওসি নান্নু খান।

April 10, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় এক মৎস্য চাষীকে চাপাতি দিয়ে কু-পি-য়ে জ\খ\ম, থানায় অভিযোগ!

আপডেট সময় : ১২:১৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪