চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার!
- আপডেট সময় : ০৪:৩৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৫১৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে ৩ কেজি হেরোইনসহ গ্রেফতার করেছে র্যাব-৫ ও র্যাব-৫, সিপিসি-১ এর যৌথ দল। রোববার ৭ এপ্রিল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর কোদালকাটি গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে শফিকুল ইসলাম, একই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আলাউদ্দিন ও একই উপজেলার চর আলাতুলী (বকচর) গ্রামের মোঃ সাদেকুলের ছেলে সুমন। সোমবার ৮ এপ্রিল র্যাব-৫, রাজশাহী সিপিএসসি সদর কোম্পানী কমান্ডারের কার্যালয়ের এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহী সদর ক্যাম্প জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা বকচর হতে ডিঙ্গী নৌকায় করে যাত্রীবেশে কতিপয় মাদক ব্যবসায়ীরা অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির জন্য তাদের হেফাজতে নিয়ে পদ্মা নদী পেরিয়ে বালুগ্রাম ঘাঁটের দিকে যাচ্ছে। এমন খবর পেয়েই র্যাব-৫, রাজশাহী সদর ক্যাম্প ও র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল বালুগ্রাম ঘাঁটে অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতাকৃতদের কাছে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে তিন কেজি হেরোইন উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, আটককৃতদের বাড়ি ভারতীয় সীমান্তবর্তী এলাকায় হওয়ায় তারা ভারত থেকে মাদকদ্রব্য হেরোইন এনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বভিন্ন এলাকায় বিক্রি করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের বিরুদ্ধে রুজুকৃত মামলা রেকোর্ড করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।




















