ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে বালুর নিচে পুঁ’তে রাখা নবজাতক কন্যাশিশু জীবিত উদ্ধার দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা পঞ্চগড়ে চিকিৎসাধীন গরু জবাই, চার মণ মাংস পুঁতে ফেলল প্রাণিসম্পদ বিভাগ পঞ্চগড়ে বিস্তীর্ণ বনানীজুড়ে কৃষকের সোনালি স্বপ্ন, আমনের বাম্পার ফলনের আশা গোদাগাড়ীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা ১ লাখ ৮ হাজার টাকা এক পাতা থেকে দুই গাছ, ছয় বছর পর একই রাতে ফুটল দুই নাইট কুইন বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে দগ্ধ শিশু শারিনের মৃত্যু আখ রোপণ ও সরবরাহের লক্ষ্যমাত্রা অর্জনে নাটোর সুগার মিলে মতবিনিময় সভা ২৫ বছর পর মাথা গোঁজার ঠাঁই পেলেন সালমা, পাশে দাঁড়াল ‘মানবিক পরিবার’ নলডাঙ্গায় তিন ফসলি জমির মাটি কাটায় ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ

লালপুরে এক অজ্ঞাত নারীকে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৯৪ বার পড়া হয়েছে

রায় ঘোষণার পর আসাদুল ইসলাম ও মোঃ টুটুল আলীকে জেল হাজতে নেয়া হয়

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে এক অজ্ঞাত নারীকে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন!

বিশেষ প্রতিনিধি নাটোরঃ
নাটোরের লালপুরে এক অজ্ঞাত নারী হত্যা মামলার রায়ে আসাদুল ইসলাম ও মোঃ টুটুল আলী নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। একই সাথে মামলার অপর দুটি ধারায় আরো চার বছরের সশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) মোছাঃ কামরুন নাহার বেগম এই আদেশ দিয়েছেন।

দন্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম লালপুর উপজেলার হাবিবপুর গ্রামের সানোয়ার হেসেনের ছেলে এবং মোঃ টুটুল আলী একই উপজেলার আড়বাব মধ্যপাড়া গ্রামের মানিক আলীর ছেলে।

আদালত সুত্রে জানা যায়, ২০২০ সালের ৭ অক্টোবর সকাল সাড়ে ৭ টার দিকে লালপুর উপজেলার ডাহরশৈলা গ্রামের একটি মাদরাসার পাশে লিচু বাগানে এক অজ্ঞাত নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশ গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে এবং রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ঠতার সত্যতা পেয়ে দন্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম ও মোঃ টুটুল আলীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। স্বাক্ষ্য প্রমান শেষে আদালত রোববার উল্লেখিত রায় প্রদান করেন।

পাবলিক প্রসিউকিটর সিরাজুল ইসলাম জানান, বিজ্ঞ বিচারক তার দেয়া আদেশে বলেছেন, প্রদত্ত উভয় দন্ড একসাথে চলবে। আসামীদের ইতিপুর্বের হাজতবাস প্রদত্ত দন্ডাদেশ থেকে বাদ যাবে। আসামীদের উপস্থিতিতে বিজ্ঞ বিচারক এই রায় ঘোষনা করেন।

February 25, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে এক অজ্ঞাত নারীকে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন!

আপডেট সময় : ১১:৪৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪