মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতের ১০ ঘন্টা পর মারা গেলেন বাবা!
- আপডেট সময় : ০২:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ৩০৩ বার পড়া হয়েছে

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতের ১০ ঘন্টা পর মারা গেলেন বাবা!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো ছুরির আঘাতে আহত বাবা প্রায় ১০ ঘন্টা মৃত্যু সাথে পাঞ্জা লড়ে মারা গেছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার আতানারায়নপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আব্দুর রাশিদ মন্ডল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী দুপুর সোয়া ১২ টার দিকে মাদকাসক্ত আব্দুর রশিদ বাড়িতে এসে তার বাবার কাছে নেশার টাকা চাই। তিনি টাকা না দিতে চাইলে কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুর রশিদ তার বাবার পেটে ধারালো ছুরি ঢুকিয়ে দেয়। এতে ফজলুর রহমান মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং আব্দুর রশিদকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মোহনপুর থানার এসআই মো: শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ধরালো ছুরিসহ রশিদকে আটক করে থানায় নিয়ে আসে। এদিন দিবাগত রাত পৌনে ১২ টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫৫ বছর বয়সী ফজলুর রহমান।
নিহত ফজলুর রহমানের ছটো ছেলে বাশির উদ্দিন কালু বাদী হয়ে বৃহস্পতিবার রাতে বড় ভাই অভিযুক্ত আব্দুর রশিদ মন্ডলকে আসামি করে মোহনপুর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আব্দুর রশিদকে গ্রেপ্তার দেখায় থানা পুলিশ।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আব্দুর রশিদ মন্ডলকে মামলার পর গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। আর ময়না তদন্ত শেষে শুক্রবার সন্ধয় মরাদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




















