ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে বালুর নিচে পুঁ’তে রাখা নবজাতক কন্যাশিশু জীবিত উদ্ধার দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা পঞ্চগড়ে চিকিৎসাধীন গরু জবাই, চার মণ মাংস পুঁতে ফেলল প্রাণিসম্পদ বিভাগ পঞ্চগড়ে বিস্তীর্ণ বনানীজুড়ে কৃষকের সোনালি স্বপ্ন, আমনের বাম্পার ফলনের আশা গোদাগাড়ীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা ১ লাখ ৮ হাজার টাকা এক পাতা থেকে দুই গাছ, ছয় বছর পর একই রাতে ফুটল দুই নাইট কুইন বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে দগ্ধ শিশু শারিনের মৃত্যু আখ রোপণ ও সরবরাহের লক্ষ্যমাত্রা অর্জনে নাটোর সুগার মিলে মতবিনিময় সভা ২৫ বছর পর মাথা গোঁজার ঠাঁই পেলেন সালমা, পাশে দাঁড়াল ‘মানবিক পরিবার’ নলডাঙ্গায় তিন ফসলি জমির মাটি কাটায় ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ

নলডাঙ্গার এতিমখানায় চাঁদাবাজি, ৪ ভুয়া সাংবাদিক আটক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ২৪৪ বার পড়া হয়েছে

এতিমখানায় চাঁদাবাজির সময় আটককৃত ৪ ভুয়া সাংবাদিক

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গার এতিমখানায় চাঁদাবাজি, ৪ ভুয়া সাংবাদিক আটক!

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গার একটি এতিমখানায় চাঁদাবাজি করার সময় হেলাল সরকার জয়(২৮), লিমন হোসেন (২৭), ইউনুস আলী (২৭) ও শিহাব মিয়া (২৫) নামে ৪ ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (২৩ জানুয়ারি) তারা উপজেলার হালতিবিল অধ্যুষিত খাজুরা গৌরীপুর নূরানী এতিমখানা ও মাদ্রাসায় চাঁবাজি করতে এসে আটক হয়।

আটক হেলাল সরকার জয় গাজিপুরের সাঈদ সরকারের ছেলে, লিমন হোসেন ময়মনসিংহের মোঃ ইমান আলীর ছেলে, ইউনুস আলী বগুড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে এবং শেরপুরের মৃত শাহিন মিয়ার ছেলে শিহাব মিয়া। তারা নিজেদের স্ব স্ব এলাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বলে দাবি করে। পরে আটককৃতদের বিরুদ্ধে গৌরীপুর নূরানী এতিমখানা ও মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ রোকনুজ্জামান বাদি হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা করেন।

এতিমখানা কর্তৃপক্ষ সহ এলাকাবাসী সুত্রে জানাযায়, মঙ্গলবার ১১টার দিকে একটি লাল রংয়ের এক্স ফিল্ডার প্রাইভেটকারে করে আসে ওই চারজন। গলায় বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড ঝুলিয়ে এবং একটি ক্যানন ডিএসআরএল ক্যামেরা,একটি টাইপট ও একটি একটি বুম হাতে তারা এতিমখানায় প্রবেশ করে নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেয়। এসময় তারা প্রধান শিক্ষকের কাছে প্রতিষ্ঠানের নানা অনিয়মের কথা বলে মোটা অংকের টাকা দাবি করে। এর আগেও এমন ঘটনা ঘটায় এলাকাবাসীদের সন্দেহ হলে তারা ওই ৪ জনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় ওই প্রাইভেট কারও জব্দ করে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান, গৌরীপুর নূরানী এতিমখানা ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সভাপতির কাছে তারা চাঁদা দাবি করলে গ্রামবাসি তাদেরকে আটক করে পুলিশে দিয়েছে।

গৌরীপুর নূরানী এতিমখানা ও মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ রোকনুজ্জামান বলেন, এর আগেও তারা সাবেক সুপারের কাছে এসে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে টাকা নিতো। ইতিপুর্বে তারা বিভিন্ন সময়ে ২ লাখ ২৫ হাজার টাকা চাঁদা নিয়েছে বলে জেনেছি। আমি দায়িত্ব নেয়ার পর আমার কাছেও তারা টাকা দাবি করলে তাদেরকে প্রতিষ্ঠানের সভাপতির কাছে যেতে বলি। মঙ্গলবার তারা প্রতিষ্ঠানে এসে ভয়ভীতি দেখিয়ে আবারও টাকা দাবি করে। এসময় এলাকার মানুষ তাদেরকে ভুয়া সাংবাদিক সনাক্ত করে পুলিশের হাতে সোপর্দ করে।

নলডাঙ্গা থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, একটি লাল প্রাইভেট কার নিয়ে ওই ৪জন খাজুরা ইউনিয়নের নুরানী এতিমখানা-মাদ্রাসায় যায়। সেখানে তারা ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে। এসময় এলাকাবাসী তাদের আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে আনে। পরে প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এসময় আটককৃতদের বহনকৃত প্রাইভেট কার সহ তাদের কাছে থাকা যাবতীয় মালামাল জব্দ করা হয়। আজ বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।

January 24, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গার এতিমখানায় চাঁদাবাজি, ৪ ভুয়া সাংবাদিক আটক!

আপডেট সময় : ০৭:৪৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪