বাউয়েট ক্যাম্পাসে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০৪:৫৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২৯৯ বার পড়া হয়েছে

বাউয়েট ক্যাম্পাসে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত!
বাউয়েট কাদিরাবাদ নাটোরঃ
বাউয়েট ক্যাম্পাসে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত! বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে বাউয়েট ডিবেটিং সোসাইটির উদ্যোগে দিনব্যাপী ‘বিতর্ক কর্মশালা ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম এসপিপি, পিইঞ্জ।
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী উৎসব রায় দীপ্তর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বাউয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি ও আইন অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ শহীদুল ইসলাম।
প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম এসপিপি, পিইঞ্জ তার বক্তব্যে বলেন, এই কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান শিক্ষার্থীরা পরবর্তীতে চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে পারে। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে: কর্ণেল (অব.) শেখ শামীম হোসেন, সকল অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রশিক্ষককে ক্রেস্ট প্রদান করেন।
উক্ত কর্মশালায় বাংলাদেশ বেতার রাজশাহী কেদ্রের উপআঞ্চলিক পরিচালক মোহাম্মদ মুনিরুল হাসান (২৮তম বিসিএস, তথ্য) ‘বিতর্ক কর্মশালা’ প্রধান প্রশিক্ষক হিসেবে পরিচালনা করেন। উক্ত কর্মশালায় শিক্ষার্থীরা বিতর্কের বিভিন্ন খুিঁটনটি সম্পর্কে জানতে পারে।



















