ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ রাজশাহী বোর্ডে রাতভর এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ, সচিব বললেন জানতেন না ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড সেবা ডিজিটাল করার উদ্যোগ, মতামত নিল ইউএনডিপি পঞ্চগড়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি, আলোচনা সভা ও ৪৮ পাউন্ডের কেক শেরপুর সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবন, চিকিৎসাধীন নারীর মৃত্যু গোদাগাড়ীতে ডিলারের গুদামে ৮১৭ বস্তা সার, এক মাসের কারাদণ্ড দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

কোল্ড স্টোরেজে আলু বিক্রির রশিদ না থাকায় আড়তদারকে জরিমানা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২৪৭ বার পড়া হয়েছে

রাজশাহীতে আলুর দুই আড়তদারকে জরিমানা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোল্ড স্টোরেজে আলু বিক্রির রশিদ না থাকায় আড়তদারকে জরিমানা!

নিজস্ব প্রতিবেদক:
কোল্ড স্টোরেজে আলু বিক্রির রশিদ না থাকায় আড়তদারকে জরিমানা! রাজশাহীতে নিত্যপণ্যের সঙ্গে তাল মিলিয়ে হু হু করে বাড়ছে আলুর দামও। এমন পরিস্থিতিতে আলুর বাজার নিয়েন্ত্রণে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর বায়া বাজার অবস্থিত হিমালয় কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে আলু বিক্রির রশিদ না থাকায় দুই আড়তদারকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) জাহাঙ্গীর আলম জানান, বুধবার দুপুরে কোল্ড স্টোরেজের মুকুল আড়তদারকে ৫ হাজার ও হযরত আড়তদারকে ৩ হাজার করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলু বিক্রির রশিদ না থাকায় তাদের এ জরিমানা করা হয়।

রাজশাহীর কোথাও কোনো কোল্ডস্টোর মালিক বা ব্যবসায়ী আজকের অভিযানের পরও আলু বেশি দামে বিক্রি করলে তাকে আরও বেশি টাকা জরিমানা করা হবে। এছাড়াও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান, এ কর্মকর্তা। তবে অভিযানে সময় আলু ব্যবসায়ীদের পক্ষে থেকে দাবি করা হয়, জমি থেকে ভোক্তা পর্যায়ে আলু বাজারজাত করতে বেশ কয়েক হাত বদল করতে হয়। মূলত এ কারণেই আলুর দাম কয়েক দফায় বেড়ে যায়। আর পাইকারি ব্যবসায়ীদের কাছে থেকে কিনে নিয়ে গিয়ে বাজারের খুচরা ব্যবসায়ীরাই অধিক মুনাফার আদায়ের জন্য বাড়তি দামে আলু বিক্রি করে। তাই আলুর দাম বেশি রাখার জন্য তারা বাজারের খুচরা ব্যবসায়ীদেরকেই দায়ী করেন এবং সেখানে অভিযান চালাতে বলেন। বর্তমানে রাজশাহীর বিভিন্ন কাঁচা বাজারে এখন ৫০ থেকে ৬০ টাকা কেজি পর্যন্ত আলু বিক্রি করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোল্ড স্টোরেজে আলু বিক্রির রশিদ না থাকায় আড়তদারকে জরিমানা!

আপডেট সময় : ০৪:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩