ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার লালপুরে জমি নিয়ে বিরোধ: বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা- বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল পঞ্চগড়ে চাকলাহাটে শ্রীশ্রী দুর্গা মন্দিরের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

রাজশাহীতে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ৪৯৩ বার পড়া হয়েছে

গ্রেফতারকৃত মাদক কারবারি ফজল

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার! রাজশাহীতে ফেনসিডিল বহনের সময় ২৩৬ বোতল ফেনসিডিলসহসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৩৬ হাজার টাকা। সোমবার (১৭ এপ্রিল) র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে রোববার (১৬ এপ্রিল) দিনাগত রাতে রাজশাহীর পবা উপজেলার কাটাখালি থানার চৌমহনী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড, নগদ এক হাজার টাকা ও মাদক বহনে ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করা হয়।
গ্রেফতার মাদক কারাবারির নাম ফজল (২০)। সে নাটোরের গুরুদাসপুর উপজেলার মৃত আনসার আলীর ছেলে।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, এক মাদক ব্যবসায়ী একটি ব্যাটারী চালিত অটোরিক্সায় চারঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিলসহ রাজশাহী নগরীর বিনোদপুরের দিকে আসছে।
খবর পেয়ে র‍্যাবের ওই টিম রাত সাড়ে ১১টার দিকে নগরীর কাটাখালি থানার চৌমুহনী বাজারের কালভার্ট সংলগ্ন ময়না নুপুর মার্কেট বিল্ডিং এর সামনে চেকপোষ্ট বসায়। রাত ১১টা ৫৫ মিনিটের দিকে একটি অটোরিক্সা আসলে থামানোর সংকেত দেওয়া মাত্র র‍্যাবের উপস্থিতি টের পেয়ে চালক অটোরিক্সা ও একটি সাদা প্লাস্টিকের বস্তায় থাকা ফেন্সিডিল রেখে পালানোর চেষ্টা করে। এসময় র‍্যাবের টিম ২৩৬ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কাটাখালি থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

April 17, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার!

আপডেট সময় : ০৫:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩