ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে স্কাউটসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন পঞ্চগড়ে শিক্ষার্থী ধ/র্ষ/ণ ও মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন নলডাঙ্গায় যুবককে মারধরের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ বাগাতিপাড়ায় নারী সমাবেশে বাল্যবিবাহ-মাদক নিয়ে আলোচনা লালপুরে অজ্ঞান পার্টির দুই সদস্য খুলনা থেকে গ্রেপ্তার, চেতনানাশক সামগ্রী উদ্ধার লালপুরে অজ্ঞাত অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে শি’শুকে দুধ খাওয়ানোর সময় নারীকে কু/পিয়ে হ/ত্যা, যুবক আটক লালপুরে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী পুতুল, ৪০০ পরিবার পেল ত্রাণ বাঘায় হাঁ’সুয়ার কো/পে গৃহবধূ জুসি খাতুন নিহত, স্বামী পলাতক

বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫৬৩ বার পড়া হয়েছে

Bagatipara Map

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বিষধর সাপের দংশনে আবু তাহের (৬০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবু তাহের বাগাতিপাড়া সদর ইউনিয়নের টেটনপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নিজ শয়নকক্ষে চৌকির ওপর ঘুমন্ত অবস্থায় আবু তাহেরের বাম কাঁধের নিচে বিষধর সাপ দংশন করে। তবে সাপটি দেখতে না পাওয়ায় পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি। পরে অসুস্থতা বাড়তে থাকলে স্থানীয় এক ওঝার মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়।

সকাল ৮টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরিবারের পক্ষ থেকে সাপের দংশনের বিষয়টি নিশ্চিতভাবে জানাতে না পারায় চিকিৎসা শুরুতে কিছুটা বিলম্ব হয় বলে জানা গেছে। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা সাপের দংশনের বিষয়টি নিশ্চিত করেন।

চিকিৎসকেরা অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই দুপুর ১২টার দিকে আবু তাহেরের মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ নেই জানিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে থানায় লিখিত আবেদন করা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নাটোর সদর হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু

আপডেট সময় : ০৯:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬