ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাধনগর স্টেশন সড়কের পাশে অসুস্থ বৃদ্ধ, শেষ ভরসা যেন কেউ একজন গোদাগাড়ীতে পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার জামায়াত প্রার্থীর বাগাতিপাড়ায় ভ্যান নিয়ে পালানোর আগেই হাতেনাতে আটক চোর লালপুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’, অপরাধ দমনে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার শ্রীবরদীতে পৃথক অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ২ কিশোরী পঞ্চগড়ে স্কাউটসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন পঞ্চগড়ে শিক্ষার্থী ধ/র্ষ/ণ ও মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন নলডাঙ্গায় যুবককে মারধরের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ বাগাতিপাড়ায় নারী সমাবেশে বাল্যবিবাহ-মাদক নিয়ে আলোচনা

লালপুরে অজ্ঞাত অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:২০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

Lalpur

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে অজ্ঞাত অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে অজ্ঞাতনামা অটোভ্যানের ধাক্কায় আব্দুল্লাহ (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার শিমুলতলা পুলিশ চেকপোস্টের প্রায় ৫০ গজ উত্তরে গোপালপুরগামী পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের মরহুম শহিদুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহ মোটরসাইকেল নিয়ে লালপুর থেকে গোপালপুরের দিকে যাচ্ছিলেন। পথে বেলা পৌনে ১১টার দিকে উপজেলার শিমুলতলা পুলিশ চেকপোস্টের ৫০ গজ উত্তরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা অটোভ্যান তার মোটরসাইকেলে ধাক্কা দেয় এতে আব্দুল্লাহ মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান। এ সময় তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সকাল ১১টার দিকে আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে অজ্ঞাত অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট সময় : ০৪:২০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬