ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট

ঝিনাইগাতীতে সুজনের কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ৩৪০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে সুজনের কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সুশাসন ও গণতন্ত্র রক্ষায় সচেতন ও সংগঠিত নাগরিক গড়ে তোলার অঙ্গীকার

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”—এই প্রত্যয়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সুজন (সুশাসনের জন্য নাগরিক) উপজেলা কমিটির উদ্যোগে কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঝিনাইগাতী উপজেলার ফ্রেন্ডস ওয়ার্ল্ড ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

মেহেদী হাসান হালিমের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুজনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুজনের সাধারণ সম্পাদক শওকত আলী ও জেলা সুজনের নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম।

সভায় সুজনের ঝিনাইগাতী উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। আলোচনায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উপজেলা কমিটি পুনর্গঠন, আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং স্থানীয় পর্যায়ে সুশাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হলে জনগণকে সচেতন, সংগঠিত ও সোচ্চার হতে হবে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে সুজন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সভায় ঐক্যবদ্ধভাবে সুজনের আদর্শ বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে এক বছর মেয়াদি ৩১ সদস্যবিশিষ্ট ঝিনাইগাতী উপজেলা সুজন কমিটি ঘোষণা করা হয়। এতে মেহেদী হাসান হালিমকে সভাপতি, সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামকে সহ-সভাপতি, অ্যাডভোকেট মো. আল আমিনকে সাধারণ সম্পাদক, মশিউর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক, প্রাণ কুমার চিসামকে কোষাধ্যক্ষ এবং রেজাউল করিমকে নির্বাহী সদস্য করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝিনাইগাতীতে সুজনের কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫