ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ শ্রীবরদীর শি’শু ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি চট্রগ্রাম থেকে গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল

বড়দিন উপলক্ষে রাজশাহী নগরীতে আতশবাজি, পটকা ও ফানুস নিষিদ্ধ

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০২:২৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৪৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়দিন উপলক্ষে রাজশাহী নগরীতে আতশবাজি, পটকা ও ফানুস নিষিদ্ধ

২৪ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ বড়দিন (যীশু খ্রিস্টের জন্মদিন) শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাজশাহী মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফুটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হবে। এ উপলক্ষে অনুষ্ঠান নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন, ১৯৯২-এর ২৬(১)(ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত রাজশাহী মহানগর এলাকার সর্বত্র সব ধরনের আতশবাজি ও পটকা ফুটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ও চলতি দায়িত্বে পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা রক্ষা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মহানগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়দিন উপলক্ষে রাজশাহী নগরীতে আতশবাজি, পটকা ও ফানুস নিষিদ্ধ

আপডেট সময় : ০২:২৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫