ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক সৌদিতে ৫৫ হাজার টাকার চাকরির স্বপ্ন, দেশে ফিরে সর্বস্বান্ত সাইফুল বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন ২২ লাখ টাকার ভবন ভেঙে ১ লাখে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে রাজশাহীতে ৪ লাখ কৃষকের জন্য টিএসপি বরাদ্দ ১ হাজার ৪৫ টন রাজশাহীতে অবৈধ ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি বন্ধের দাবিতে, জেলা প্রশাসককে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-আড্ডা সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, দুর্ঘটনার শঙ্কা চাঁপাইনবাবগঞ্জের চর চাকলায় পাঁচ শিশুর মৃত্যুঃ শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক

রাজশাহীতে ৬৪ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:৪৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৩১৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ৬৪ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে প্রায় ৬৪ লাখ টাকার হেরোইনসহ আন্তঃজেলা মাদকচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। রোববার (২৬ অক্টোবর) সকালে র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে বোয়ালিয়া থানার শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোদাগাড়ী থানার দিয়ারমানিকচক মধ্যপাড়া গ্রামের শামসুল আলীল ছেলে আসারুল ওরফে রনি (২১), এবং সিরাজগঞ্জ সদর উপজেলার রেলকলোনী এলাকার মৃত লিয়াকত আলীর স্ত্রী জাহানারা বেগম (৫০)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- আসামিরা হেরোইনসহ শিরোইল এলাকায় অবস্থান করছে। পরে গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযানে নামে। এ সময় আসারুলের কাছে থাকা একটি নষ্ট প্রিন্টারের বক্স তল্লাশি করে প্রিন্টারের টোনারের ভেতরে অভিনব কায়দায় লুকানো ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদকচক্রের সঙ্গে যুক্ত থেকে রাজশাহী, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ করছিলেন।

র‍্যাব জানায়, জাহানারা বেগম নিয়মিত রাজশাহী এসে অজ্ঞাত উৎস থেকে হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাঠাতেন। অপরদিকে আসারুল, সীমান্তবর্তী গোদাগাড়ীর দুর্গম চরাঞ্চল থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন ব্যবসায়ীর কাছে সরবরাহ করত।

উদ্ধার করা হেরোইনের বাজারমূল্য প্রায় ৬৪ লাখ টাকা। অভিযানস্থল থেকে একটি প্রিন্টার ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ৬৪ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫