ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়াইগ্রামে সংযোগের দুই দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে বড়াইগ্রামের কৃষক সিংড়ায় বালুবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ এগ্রো’র কর্মচারীর মৃত্যু, চালক আহত রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার রাবির নৃবিজ্ঞান বিভাগে সভাপতির কক্ষে তালা, পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রাজশাহীতে পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন, চরম সংকটে কৃষক সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ বড়াইগ্রামে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগাতিপাড়ার অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী বিক্রির বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ২৫২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে থানা পুলিশের অভিযানে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ মে) ভোরে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া রাবার বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। তবে মাদক চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে চোরাই পথে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় মদ সন্ধ্যাকুড়া রাবার বাগান গভীর জঙ্গল দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আল-আমীনের নেতৃত্বে এসআই হাসেম, হারুন, শফিউল্লাহ ও জামালসহ একদল পুলিশ অভিযান চালায়। এসময় মাদক চোরাকারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ধ্যাকুড়া রাবার বাগান সংলগ্ন এলাকায় ১৩৮৬ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ এ মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৪০ লক্ষ টাকা বলে জানা গেছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আল-আমীন বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

আপডেট সময় : ০৩:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫