ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

লালপুরে বাবা-মেয়ের একসঙ্গে এইচএসসি পাস: ‘শিক্ষার কোনো বয়স নেই’ এর অনন্য দৃষ্টান্ত

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ১১৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে বাবা-মেয়ের একসঙ্গে এইচএসসি পাস: ‘শিক্ষার কোনো বয়স নেই’ এর অনন্য দৃষ্টান্ত

নাটোরের লালপুরে গড়ে উঠেছে এক মানবিক ও প্রেরণাদায়ক গল্প। বাবা ও মেয়ে একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন – যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং প্রশংসায় ভাসছে এই পরিবার।

লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে আব্দুল হান্নান (৪২) এবং তার মেয়ে হালিমা খাতুন (১৭) এবারের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।

আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সংসার জীবনে প্রবেশ করেন। কিন্তু শিক্ষার প্রতি অদম্য ভালোবাসা তাকে থামিয়ে রাখতে পারেনি। দীর্ঘ ২৫ বছর পর, ২০২৩ সালে মেয়ের সঙ্গে আবারও এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উভয়েই সফল হন। বিষয়টি সে সময় গণমাধ্যমে প্রকাশিত হলে তিনি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়ান।

এ বছর তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে জিপিএ ৪.৩৩ এবং তার মেয়ে গোপালপুর ডিগ্রি কলেজ থেকে জিপিএ ৩.১৭ পেয়ে একসঙ্গে পাস করেন।

মেয়ে হালিমা খাতুন বলেন, “পরিবারে দারিদ্র্য থাকলেও বাবার পড়াশোনার ইচ্ছাশক্তি আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই, একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে।”

বর্তমানে আব্দুল হান্নান স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে সংসার পরিচালনা করছেন। তার বড় ছেলে আবু হানিফ নিরব (১৩) নর্থ বেঙ্গল সুগার মিল স্কুলে সপ্তম শ্রেণিতে এবং ছোট ছেলে রমজান আলী (৬) প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে।

স্থানীয়রা বলছেন, আব্দুল হান্নানের অদম্য ইচ্ছাশক্তি ও শিক্ষার প্রতি ভালোবাসা সমাজে এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে বাবা-মেয়ের একসঙ্গে এইচএসসি পাস: ‘শিক্ষার কোনো বয়স নেই’ এর অনন্য দৃষ্টান্ত

আপডেট সময় : ০২:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫