মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
- আপডেট সময় : ০১:৫৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেঘরেড গ্রামের আব্দুল বাতেনের ছেলে আবুল বাশার (৩৫) এবং রাজধানীর খিলক্ষেত এলাকার সেলিম মিয়ার ছেলে আশিক আহমেদ (২৫)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বন্ধু ঢাকায় একটি হোটেলে কাজ করতেন। ঈদের ছুটিতে তারা মোটরসাইকেলযোগে ঢাকা থেকে সিলেট ভ্রমণে যাচ্ছিলেন। পথে মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেইট এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবুল বাশারকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান আশিক আহমেদ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


















