ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ঠিকাদারকে পেটালেন ছাত্রদল নেতা বাগাতিপাড়ায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, উত্তেজনা ও মারধর লালপুরে সৎ মায়ের ওপর অভিমান করে কিশোরীর আ/ত্মহ/ত্যা কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রেপ্তার গোদাগাড়ীতে মোটরসাইকেলে লুকানো ২২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় মে দিবসে শ্রমিক দলের র‌্যালী ও পথসভা চারঘাটে রান্নাঘরের চুলার পাশে ৮০টির মতো বিষধর সাপ উদ্ধার বাগাতিপাড়ায় মে দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা বাগাতিপাড়ায় জুয়েলারি ব্যবসায়ীর ওপর হা’মলা, স্বর্ণালংকার ও টাকা লুট; আটক ১ গোদাগাড়ীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর

বাগাতিপাড়ায় ঠিকাদারকে পেটালেন ছাত্রদল নেতা

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ২৫৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ঠিকাদারকে পেটালেন ছাত্রদল নেতা

মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা, ‘থাপ্পড়’ মারার কথা স্বীকার অভিযুক্তের

নাটোরের বাগাতিপাড়ায় নির্মাণাধীন মিনি স্টেডিয়াম প্রকল্পের সাব-ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম শুভ, তিনি নাটোর জেলা ছাত্রদলের সদস্য। শুক্রবার (১ মে) উপজেলার মাছিমপুর এলাকায় নির্মাণাধীন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাগাতিপাড়া পৌরসভার মাছিমপুর এলাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প-২য় পর্যায় (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের কাজ চলছে। প্রায় ৮ কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকা ব্যয়ের এই প্রকল্পের কার্যাদেশ পায় চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান “ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রাকশন ওয়ার্কস”। সম্প্রতি প্রকল্পের সীমানা প্রাচীর নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার এবং মাঠ ভরাটে বালির পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে স্থানীয় বাসিন্দা ও জেলা ছাত্রদলের সদস্য বিপুল সরদার শুভ এবং বাগাতিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেনের নেতৃত্বে ৮-১০ জন প্রকল্প এলাকায় যান। এ সময় সেখানে উপস্থিত প্রকল্পের সাব-ঠিকাদার মাহবুব হোসেনের কাছে তারা অনিয়মের বিষয়ে জানতে চান। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে শুভ মাহবুব হোসেনকে মারধর করেন।

মারধরের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত শুভ বলেন, “স্টেডিয়ামে তিন নম্বর ইট ব্যবহার করা হচ্ছে। ভরাটে বালির পরিবর্তে মাটি দেওয়া হচ্ছে। এ বিষয়ে কথা বলতে গেলে আমাদের ‘ধান্দা করতে এসেছি’ বলা হয়। এতে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে একটি থাপ্পড় দিয়েছি।”

বাগাতিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন বলেন, “আমরা অনিয়মের বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে শুভ রাগ করে চড় মারে।”

অন্যদিকে সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেন বলেন, “কাজে কোনো অনিয়ম থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যেতে পারে। কিন্তু এভাবে গায়ে হাত তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

এ বিষয়ে নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, “ছাত্রদলের কোনো কর্মী এসব অনিয়মের তদন্ত করতে পারে না। তারা চাইলে বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারে। মারধরের ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ঠিকাদারকে পেটালেন ছাত্রদল নেতা

আপডেট সময় : ০৭:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬