সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর
এম এম মামুন:
- আপডেট সময় : ১০:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর
রাজশাহীর গোদাগাড়ীতে পুকুরের পানিতে ডুবে হাফসা খাতুন নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইমামগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাফসা খাতুন স্থানীয় বাসিন্দা মো. সুমনের মেয়ে এবং সে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত একটি পুকুরে পড়ে যায় হাফসা। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



















