ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পবার টিসিবি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পণ্য পুড়ে ছাই

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবার টিসিবি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পণ্য পুড়ে ছাই

ভোররাতে আগুন, তেল-ডাল-চিনি নষ্ট; শর্টসার্কিটে আগুনের সূত্রপাতের ধারণা

রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গোডাউনে মজুত থাকা বিপুল পরিমাণ ভোজ্যতেল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোররাত প্রায় তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে অংশ নেন।

ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, গোডাউনের ভেতরে থাকা কয়েক হাজার লিটার সয়াবিন তেলের বোতল আগুনে গলে চারদিকে ছড়িয়ে পড়ে। স্তূপ করে রাখা শত শত বস্তা পণ্য পুড়ে কালো কয়লায় পরিণত হয়েছে। আগুনের তাপে গোডাউনের দেয়াল ও দরজা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার সরকারি মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, গোডাউনের ভেতরে ঘিঞ্জি পরিবেশ এবং বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

এদিকে টিসিবির পণ্য নিতে এসে হতাশ হয়ে ফিরে গেছেন নিম্ন আয়ের মানুষ। পণ্য নিতে আসা মতিন নামে এক ব্যক্তি বলেন, “বুধবার এলাকায় মাইকিং করা হয়েছিল আজ পণ্য দেওয়া হবে। সেই খবর পেয়ে এসে দেখি সব পুড়ে গেছে। খালি হাতেই ফিরে যেতে হচ্ছে।”

অগ্নিকাণ্ডের ঘটনায় নওহাটা কলেজ মোড় এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনবহুল এই এলাকায় আগুনের তীব্রতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি পুলিশ জেনেছে। এ বিষয়ে টিসিবির ডিলারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পবার টিসিবি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পণ্য পুড়ে ছাই

আপডেট সময় : ০৮:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬