ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০

ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Thakurgone news pi

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

টানা কয়েক দিনের ভারী বর্ষণে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রনহাট্টা (ফালডাঙ্গী) গ্রামে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এমন পরিস্থিতির মধ্যেই গত বৃহস্পতিবার (৯ জুলাই) বার্ধক্যজনিত কারণে মফিজান (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়।

টানা বৃষ্টিতে কবরস্থানে যাওয়ার রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় বিকল্প কোনো পথ না পেয়ে স্বজনরা বুকসমান পানি পেরিয়ে কাঁধে করে তার মরদেহ কবরস্থানে নিয়ে যান এবং দাফন সম্পন্ন করেন। এ সময় গ্রামবাসী ও আত্মীয়-স্বজনও তাদের সঙ্গে ছিলেন।

এই হৃদয়বিদারক ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই এটিকে ওই এলাকার দুর্বল যোগাযোগ ব্যবস্থার বাস্তব চিত্র হিসেবে তুলে ধরেন।

স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে গ্রামে কেউ মারা গেলে মরদেহ দাফনের জন্য বুকসমান পানি পাড়ি দিতে হয়। স্বাধীনতার পরও গ্রামের যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নয়ন হয়নি। স্থানীয় তরুণদের উদ্যোগে নিজস্ব অর্থায়নে একটি রাস্তা নির্মাণ করা হলেও একটি সেতুর অভাবে সেটিও এখন বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়ে বিলীন হওয়ার পথে।

গ্রামবাসীরা জানান, প্রতিটি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর আর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয় না। তাদের মতে, মাত্র দুই কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হলে গ্রামটি উপজেলার প্রধান সড়কের সঙ্গে যুক্ত হবে। এতে শিক্ষার্থী, কৃষকসহ স্থানীয় হাজারো মানুষের দুর্ভোগ কমবে।

এলাকাবাসী দ্রুত রাস্তা ও সেতু নির্মাণসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

আপডেট সময় : ০২:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬