ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত মোহনপুরে কীটনাশকের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ২৫৮ বার পড়া হয়েছে

Bagatipara arrested news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ আনোয়ার (৪৪) ও নাসির উদ্দিন (৩৯) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫-এর একটি আভিযানিক দল।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার মালঞ্চি বাজারের চার রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আনোয়ার উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের এসকেন মণ্ডলের ছেলে এবং নাসির উদ্দিন বাগাতিপাড়া পৌরসভার টুনিপাড়া মহল্লার মৃত জাফর মোল্লার ছেলে।

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দুই ব্যক্তি মালঞ্চি বাজার এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বাজারের একটি দোকানের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আনোয়ার ও নাসির উদ্দিনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে আনোয়ারের কাছ থেকে ৩৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি কালো রঙের ১৫০ সিসির পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাবের দায়ের করা অভিযোগ নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬