ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের

পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

Puthia news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম

ঢাকায় নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রশীদ রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি ও মন্দির পরিদর্শন শেষে বিখ্যাত বানেশ্বর আমবাজার থেকে প্রায় ১৯৫ কেজি আম কিনেছেন। তাঁর এই সফর রাজশাহীর ঐতিহ্য ও আমশিল্পকে নতুনভাবে তুলে ধরেছে।

শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রদূত সফরসঙ্গীদের নিয়ে পুঠিয়া রাজবাড়ি চত্বরে পৌঁছান। সেখানে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এবং রাজবাড়ি কর্তৃপক্ষ।

এরপর প্রতিনিধি দল পুঠিয়া রাজবাড়ি, গোবিন্দ মন্দির, আহ্নিক মন্দির ও বড় শিব মন্দির ঘুরে দেখেন। তারা প্রতিটি স্থাপনার ইতিহাস, স্থাপত্যশৈলী ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানেন এবং দীর্ঘ সময় ধরে ঐতিহাসিক স্থাপনাগুলোর সৌন্দর্য উপভোগ করেন।

দুপুর দেড়টার দিকে প্রতিনিধি দল বানেশ্বর আমবাজারের উদ্দেশে রওনা হয়ে অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছান। দেশের অন্যতম বৃহৎ এই আমবাজার পরিদর্শনের সময় তারা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাজারের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনের একপর্যায়ে ‘বাণী ফল ভান্ডার’ থেকে আম্রপালি, ব্যানানা ম্যাংগো এবং বারি-৪ জাতের মোট প্রায় ১৯৫ কেজি আম কেনেন প্রতিনিধি দলের সদস্যরা।

বিদেশি কূটনীতিকদের এমন আগ্রহে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় আম ব্যবসায়ীরা। তাদের আশা, এ সফরের মাধ্যমে রাজশাহীর সুস্বাদু আম আন্তর্জাতিক বাজারে আরও পরিচিতি পাবে।

রাষ্ট্রদূতের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন তাঁর আত্মীয়া সারাহ মাউরুফ আমির, দূতাবাসের দ্বিতীয় সচিব সায়া মোহামেদ ও মাইশান আহমেদ, পরিবারের সদস্য নাজরা মারিয়াম, মোহামেদ হুসাম ও মুসলিমা আমিনাথ। এছাড়া সফরে অংশ নেন রাষ্ট্রদূতের সন্তান মোহামেদ লুথ নিশাম এবং দ্বিতীয় সচিব সায়া মোহামেদের সন্তান মোহামেদ ইভান।

প্রতিনিধি দল দুপুর ২টার দিকে বানেশ্বর বাজার ত্যাগ করে রাজশাহী মহানগরের উদ্দেশে রওনা দেয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো সফর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম

আপডেট সময় : ০৭:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬