
ঢাকায় নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রশীদ রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি ও মন্দির পরিদর্শন শেষে বিখ্যাত বানেশ্বর আমবাজার থেকে প্রায় ১৯৫ কেজি আম কিনেছেন। তাঁর এই সফর রাজশাহীর ঐতিহ্য ও আমশিল্পকে নতুনভাবে তুলে ধরেছে।
শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রদূত সফরসঙ্গীদের নিয়ে পুঠিয়া রাজবাড়ি চত্বরে পৌঁছান। সেখানে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এবং রাজবাড়ি কর্তৃপক্ষ।
এরপর প্রতিনিধি দল পুঠিয়া রাজবাড়ি, গোবিন্দ মন্দির, আহ্নিক মন্দির ও বড় শিব মন্দির ঘুরে দেখেন। তারা প্রতিটি স্থাপনার ইতিহাস, স্থাপত্যশৈলী ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানেন এবং দীর্ঘ সময় ধরে ঐতিহাসিক স্থাপনাগুলোর সৌন্দর্য উপভোগ করেন।
দুপুর দেড়টার দিকে প্রতিনিধি দল বানেশ্বর আমবাজারের উদ্দেশে রওনা হয়ে অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছান। দেশের অন্যতম বৃহৎ এই আমবাজার পরিদর্শনের সময় তারা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাজারের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনের একপর্যায়ে ‘বাণী ফল ভান্ডার’ থেকে আম্রপালি, ব্যানানা ম্যাংগো এবং বারি-৪ জাতের মোট প্রায় ১৯৫ কেজি আম কেনেন প্রতিনিধি দলের সদস্যরা।
বিদেশি কূটনীতিকদের এমন আগ্রহে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় আম ব্যবসায়ীরা। তাদের আশা, এ সফরের মাধ্যমে রাজশাহীর সুস্বাদু আম আন্তর্জাতিক বাজারে আরও পরিচিতি পাবে।
রাষ্ট্রদূতের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন তাঁর আত্মীয়া সারাহ মাউরুফ আমির, দূতাবাসের দ্বিতীয় সচিব সায়া মোহামেদ ও মাইশান আহমেদ, পরিবারের সদস্য নাজরা মারিয়াম, মোহামেদ হুসাম ও মুসলিমা আমিনাথ। এছাড়া সফরে অংশ নেন রাষ্ট্রদূতের সন্তান মোহামেদ লুথ নিশাম এবং দ্বিতীয় সচিব সায়া মোহামেদের সন্তান মোহামেদ ইভান।
প্রতিনিধি দল দুপুর ২টার দিকে বানেশ্বর বাজার ত্যাগ করে রাজশাহী মহানগরের উদ্দেশে রওনা দেয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো সফর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.